ঢাকা ০১:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা

মেসির জার্সি বিক্রিতে রেকর্ড, তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • / 602

ছবি সংগৃহীত

২০২৩ সালের মাঝামাঝিতে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন যুগের সূচনা হয়েছে। মেজর লিগ সকার (এমএলএস) ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লিগটির আয় ও টিকিট বিক্রি। সবচেয়ে বড় প্রমাণ মেসির জার্সি বিক্রির ধুম।

টানা তৃতীয় মৌসুমে এমএলএসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সির তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এমএলএসের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত সময়কালে মেসির জার্সিই সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। ফ্যানাটিকস নামের ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

আরও পড়ুন  মেসির গোল বৃথা, মিনেসোটার বিপক্ষে বড় হার ইন্টার মায়ামির

মেসির পর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন তাঁর সতীর্থ লুইস সুয়ারেজ। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য ১৮তম অবস্থানে উঠে এসেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কাভান সুলিভান। মাত্র ১৫ বছর বয়সী এই তরুণ খেলছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে। বয়সের দিক দিয়ে লিগের সবচেয়ে কনিষ্ঠদের একজন হলেও তাঁর জার্সির চাহিদা ছাড়িয়ে গেছে ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক তারকা ও লস অ্যাঞ্জেলেস এফসির স্ট্রাইকার অলিভিয়ের জিরুকে (১৯তম)।

এ তালিকায় জায়গা পেয়েছেন মোট ১২টি ক্লাবের খেলোয়াড়। চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া ইন্টার মায়ামি ও সিয়াটল সাউন্ডার্সের চারজন করে, মোট আটজন খেলোয়াড় আছেন শীর্ষ ২৫–এর তালিকায়।

এমএলএস এক বিবৃতিতে জানায়, “মেজর লিগ সকার ভক্তদের মন জয় করেই চলেছেন মেসি। টানা তৃতীয় মৌসুমে তিনিই সবচেয়ে বেশি জার্সি বিক্রির তালিকায় শীর্ষে।”

তবে মাঠের পারফরম্যান্সে মেসির ইন্টার মায়ামির সময়টা ভালো যাচ্ছে না। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে মিসরের আল আহলির সঙ্গে গোলশূন্য ড্র করেছে দলটি। ‘এ’ গ্রুপের অপর ম্যাচেও পোর্তো ও পালমেইরাস গোলশূন্য ড্র করায় মায়ামি এখন পয়েন্ট তালিকার তলানিতে।

এমন সময়েই এলো নতুন দুঃসংবাদ। আজ রাতে এফসি পোর্তোর বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে বাঁ পায়ে টান অনুভব করেন মেসি। সঙ্গে সঙ্গেই কোচ হাভিয়ের মাচেরানোর সঙ্গে আলোচনায় বসেন তিনি। সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উৎকণ্ঠায় ভুগতে থাকেন ভক্তরা।

তবে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে মাচেরানো বিষয়টিকে হালকাভাবে নিয়ে বলেন, “একজন মানুষ আরেকজনকে স্পর্শ করতেই পারে।” পরে আশ্বস্ত করেন, “লিও পুরো সময় অনুশীলন করেছে, সে ভালো আছে। পোর্তোর বিপক্ষে মাঠে নামবে।”

নিউজটি শেয়ার করুন

মেসির জার্সি বিক্রিতে রেকর্ড, তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত কাভানও

আপডেট সময় ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫

২০২৩ সালের মাঝামাঝিতে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলে যেন নতুন যুগের সূচনা হয়েছে। মেজর লিগ সকার (এমএলএস) ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে লিগটির আয় ও টিকিট বিক্রি। সবচেয়ে বড় প্রমাণ মেসির জার্সি বিক্রির ধুম।

টানা তৃতীয় মৌসুমে এমএলএসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া জার্সির তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক। এমএলএসের অফিশিয়াল ওয়েবসাইটে জানানো হয়, ২০২৫ মৌসুমে ১ জানুয়ারি থেকে ১ মে পর্যন্ত সময়কালে মেসির জার্সিই সবচেয়ে বেশি কিনেছেন ভক্তরা। ফ্যানাটিকস নামের ক্রীড়াসামগ্রীর ডিজিটাল প্ল্যাটফর্মে বিক্রির ভিত্তিতে এই র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে।

আরও পড়ুন  "ইনজুরিতে ভুগছেন মেসি, কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকার আশঙ্কা"