ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
বাস-ট্রাক সংঘর্ষ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ: ২ জন নিহত, আহত ২০ 

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 496

ছবি সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন  আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত

আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।  দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

বাস-ট্রাক সংঘর্ষ

ফরিদপুরে বাস-ট্রাক সংঘর্ষ: ২ জন নিহত, আহত ২০ 

আপডেট সময় ০২:৫৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের নগরকান্দায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। আজ রোববার সকাল সাড়ে সাতটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ডাঙ্গী ইউনিয়নের বাসাগাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ঢাকাগামী আলিফ মিম পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। তবে এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।

আরও পড়ুন  টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই স্কুলছাত্রের, ঘাতক পিকআপের খোঁজে পুলিশ