ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
নাটোরে ৪৫ টাকা চা বিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫ শাহজালাল বিমানবন্দরে আনসার সদস্যদের যাতায়াত সহজে বিশেষ বাস সেবা চালু ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে পরিকল্পনার মাধ্যমে: প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই ভোজ্যতেলের দাম নির্ধারণ: বাণিজ্যমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য উপহাইকমিশনের সতর্কবার্তা নেপালের ভয়াবহ দুর্যোগে সহায়তার হাত বাড়াল বাংলাদেশ ছিনতাইয়ের ঘটনায় শিক্ষিকার মৃত্যু: উদ্ধার বাইক নিয়ে প্রশ্ন, ডিবির ছায়া তদন্ত বিমানবাহিনী ছেড়ে এবার যাত্রীবাহী বিমান চালাবেন অভিনন্দন ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব’: কৃষিমন্ত্রী

আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 611

ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশ্ববর্তী মহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) ফরিদপুর জেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া অঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর যাবত মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন  ফরিদপুরের ভাঙ্গায় বাঙ্গি চাষে কৃষকদের সফলতা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাগুরা জেলার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে ধরতে বোয়ালমারীতে আসতেছিলেন। সোতাশি ব্রীজ সংলগ্ন এলাকায় পৌচ্ছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মোরশেদ আলম জানান, হয়তো তার মাথায় হেলমেট ছিলো না। মাথার পেছনে আঘাত লেগে ঘিলু বের হয়ে যায়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, নিহত বোরহান উদ্দিন মাগুরা জেলার মোহাম্মদপুর থানা কর্মরত ছিলেন। মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আসামি ধরতে গিয়ে পুলিশের এসআই নিহত

আপডেট সময় ০৮:১৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫

ফরিদপুরের বোয়ালমারীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে পাশ্ববর্তী মহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন (৩৬) নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১৪ জুন) ফরিদপুর জেলার মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া অঞ্চলিক মহাসড়কের সোতাশি ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি মাগুরা জেলার মহম্মদপুর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। নিহত বোরহান উদ্দিন যশোর জেলার অভয়নগর থানার পায়ড়া গ্রামের কোবাদ আলীর ছেলে। তিনি প্রায় এক বছর যাবত মহম্মদপুর থানায় কর্মরত ছিলেন।

আরও পড়ুন  প্রতারণার মিথ্যা মামলায় বাদীকে জরিমানা, আসামি খালাস