ঢাকা ১১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম :
আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব অর্থনীতির গণতন্ত্রায়নে বাড়বে করদাতা: উপদেষ্টা ফিফা সভাপতি ইনফান্তিনো ঢাকায়
পুলিশের বিশেষ অভিযান

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪০ জন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫
  • / 455

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, এলাকার অপরাধী চক্রের প্রভাব কমাতে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার অপরাধী হিসেবে পরিচিত। তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  ২০ ইসরায়েলি গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

অভিযানটি মোহাম্মদপুরের রায়ের বাজার, বোর্ডঘাট, নবীনগর হাউজিং, চাঁদ উদ্যান ও ঢাকা উদ্যান এলাকায় পরিচালিত হয়। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

পুলিশের বিশেষ অভিযান

মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ৪০ জন

আপডেট সময় ১১:৪৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, এলাকার অপরাধী চক্রের প্রভাব কমাতে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন পেশাদার অপরাধী হিসেবে পরিচিত। তাঁদের কাছ থেকে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন  সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৪৪৩