ঢাকা ১১:৫১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ দিল্লিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, ইন্টারনেট সংযোগ বন্ধ রিজেন্টের সেই সাহেদ ফের গ্রেপ্তার সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন

যুক্তরাষ্ট্রে টিকা কমিটির সব সদস্যকে বরখাস্ত করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • / 429

ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর টিকাবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্থানীয় সময় সোমবার (৯ জুন) তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরখাস্তকৃত সদস্যদের স্থলে দ্রুত নতুন সদস্য নিয়োগের কাজ শুরু করা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির স্বাস্থ্যখাতে আলোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন  হামাসের ক্ষমতা হ্রাসে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের নতুন কৌশল, ত্রাণ পাঠানোর ঘোষণাও

বিশ্বখ্যাত বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীদের একটি অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন টিকার কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন। তাঁদের দাবির প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছেন কেনেডি।

রবার্ট এফ কেনেডি জুনিয়র নিজেও দীর্ঘদিন ধরে টিকা নিয়ে সংশয় প্রকাশ করে আসছিলেন। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যব্যবস্থায় সংস্কার আনতে নানা পদক্ষেপ নিচ্ছেন তিনি। এবার সেই সংস্কারের অংশ হিসেবেই টিকা কমিটির পুরোনো কাঠামো ভেঙে দিয়েছেন।

তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, দেশটির খাদ্য ও ওষুধ প্রশাসন নিয়েও বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে তাঁর।

তবে হঠাৎ এ সিদ্ধান্তে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, টিকা সম্পর্কিত নীতিমালা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা এই কমিটি ভেঙে দিলে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর আস্থা কমে যেতে পারে।

তবে কেনেডির বক্তব্য একেবারেই ভিন্ন। তাঁর দাবি, এই সিদ্ধান্ত জনসাধারণের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। এক বিবৃতিতে তিনি বলেন, ‘আজ আমরা টিকাপন্থি বা টিকাবিরোধী এজেন্ডার ঊর্ধ্বে উঠে মানুষের আস্থাকে গুরুত্ব দিচ্ছি।’

তিনি আরও অভিযোগ করেন, পূর্ববর্তী কমিটি স্বার্থের দ্বন্দ্বে জর্জরিত ছিল এবং অনেক সময় টিকার অনুমোদনে নিরপেক্ষতা বজায় রাখেনি। তাঁর ভাষায়, এটি ছিল ‘যেকোনো টিকা অনুমোদনের জন্য নির্ধারিত একটি সিলমারা সংস্থা’।
প্রসঙ্গত, বরখাস্ত হওয়া সব সদস্যই সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে নিয়োগপ্রাপ্ত ছিলেন। কেনেডি জানিয়েছেন, তাঁদের জায়গায় নতুন ও নিরপেক্ষ সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুতই শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রে টিকা কমিটির সব সদস্যকে বরখাস্ত করলেন মার্কিন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৪৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC)-এর টিকাবিষয়ক বিশেষজ্ঞ কমিটির সব সদস্যকে বরখাস্ত করেছেন দেশটির নতুন স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। স্থানীয় সময় সোমবার (৯ জুন) তিনি এ সিদ্ধান্তের ঘোষণা দেন।

মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বরখাস্তকৃত সদস্যদের স্থলে দ্রুত নতুন সদস্য নিয়োগের কাজ শুরু করা হবে। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির স্বাস্থ্যখাতে আলোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন  তাইওয়ান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রকে অবস্থান সংশোধনের আহ্বান চীনের