ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
ছাত্রদলের পুস্তিকা ও ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করলেন রিজভী সাংবাদিকের লেখায় যেন কারও জীবন, ক্যারিয়ার ও মানসম্মান ক্ষতিগ্রস্ত না হয়: তথ্যমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে দুই সপ্তাহের মধ্যে: প্রতিমন্ত্রী অমিত জন্মের ১০০ বছরে উত্তম কুমার, দুই বাংলার দর্শকের ভালোবাসায় অমর মহানায়ক বিশ্ব ইজতেমা দুই পর্বে হবে, তারিখ ঘোষণা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ তাবলিগ জামাতের মাওলানা এহসানুল হক আর নেই বৃষ্টির ফোঁটা থেকেই বিদ্যুৎ! নতুন সম্ভাবনা দেখছেন গবেষকরা

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত মিনা, শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 726

ছবি সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনার পবিত্র উপত্যকা। আজ বুধবার হিজরি ৮ জিলহজ, শুরু হলো হজের আনুষ্ঠানিকতা, যা ‘ইয়াওমুত তারওয়িয়াহ’ বা ভাবনার দিন হিসেবে পরিচিত।

আরও পড়ুন  এবারের হজ: সৌদি আরবে পৌঁছেছেন ২৮,৫৯৫ বাংলাদেশি

আজ ভোরে মক্কা থেকে রওনা হয়ে হাজিরা মিনায় পৌঁছান, যেখানে তাঁরা একদিন অবস্থান করবেন। মহানবী মুহাম্মদ (সা.)-এর সুন্নত অনুসরণে মিনায় অবস্থান, নামাজ আদায় এবং তালবিয়া পাঠের মাধ্যমে শুরু হয় পবিত্র হজ।

হজের মূল আনুষ্ঠানিকতা পাঁচ দিনব্যাপী, যা ৮ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়ে ৯ জিলহজ আরাফাতে অবস্থান, ১০ জিলহজ কোরবানি, এরপর ১১ ও ১২ জিলহজে জামারায় পাথর নিক্ষেপের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

এ বছর হজে অংশ নিচ্ছেন ১৪ লাখ ৭০ হাজারের বেশি আন্তর্জাতিক হাজি, যাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন আরও কয়েক লাখ সৌদি আরবের অভ্যন্তরীণ হাজি।

মক্কা ও পবিত্র স্থানসমূহের রাজকীয় কমিশনের হজ ও ওমরাহ বিভাগের মহাপরিচালক ড. মোহাম্মদ আল-কারনি জানান, হাজিদের যাত্রা মক্কা থেকে মিনা পর্যন্ত নিরাপদ ও সুসংগঠিতভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ১০টা পর্যন্ত ছিল মিনায় পৌঁছার নির্ধারিত সময়।

পরবর্তী ধাপে ৯ জিলহজ, বৃহস্পতিবার সকালে হাজিরা আরাফার ময়দানে যাবেন। সেদিন তিনটি পরিবহন ব্যবস্থায় প্রায় ১০ লাখ হাজি আরাফাতে পৌঁছাবেন—এর মধ্যে ৩ লাখ ১৬ হাজার হজযাত্রী মাশায়ির ট্রেনে, বাকিরা বহুমুখী ও ঐতিহ্যবাহী যানবাহনে।

মিনা অঞ্চলের ঐতিহাসিক আল-খায়ফ মসজিদ হাজিদের জন্য প্রস্তুত করা হয়েছে ২৭ হাজার বর্গমিটার জায়নামাজের ব্যবস্থা, উন্নত শীতাতপ নিয়ন্ত্রণ, বায়ুচলাচল, কুলিং ইউনিট ও স্মার্ট নিয়ন্ত্রণ ব্যবস্থাসহ। এতে হাজিদের জন্য আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত হয়েছে।

চলতি বছর গরমের তীব্রতার আশঙ্কায় সৌদি সরকার হজ ব্যবস্থাপনায় অতিরিক্ত প্রস্তুতি গ্রহণ করেছে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ড. আব্দুল্লাহ আসির জানান, “হজে এবার ৫০,০০০ স্বাস্থ্য ও প্রশাসনিক কর্মী নিয়োজিত রয়েছেন। তাপজনিত রোগের চিকিৎসায় ৭০০টির বেশি শয্যা প্রস্তুত রাখা হয়েছে, যা গত বছরের তুলনায় ৬০% বেশি।”

তিনি আরও জানান, হাজিদের মাঝে ছায়া, ঠাণ্ডা পানি ও জরুরি চিকিৎসা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে বাড়তি নজরদারি চলছে।

নিউজটি শেয়ার করুন

“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখরিত মিনা, শুরু হলো হজের আনুষ্ঠানিকতা

আপডেট সময় ০১:০৪:১২ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক” ধ্বনিতে মুখর হয়ে উঠেছে মিনার পবিত্র উপত্যকা। আজ বুধবার হিজরি ৮ জিলহজ, শুরু হলো হজের আনুষ্ঠানিকতা, যা ‘ইয়াওমুত তারওয়িয়াহ’ বা ভাবনার দিন হিসেবে পরিচিত।

আরও পড়ুন  হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজারের বেশি বাংলাদেশি হাজি