ঢাকা ১২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ

জুলাই সনদ করব এটাই আমাদের প্রধান লক্ষ্য : প্রধান উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 427

ছবি সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জুলাই মাসেই একটি জাতীয় সনদ প্রকাশ করা হবে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্বের বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা অংশ নেন। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “দিনভর অসংখ্য মিটিং করলেও, এমন একটি আলোচনায় অংশ নিতে পারাটাই সবচেয়ে আনন্দের। কারণ এখানে দেশের ভবিষ্যৎ নিয়ে সম্মিলিতভাবে চিন্তা করা হচ্ছে। এতে যুক্ত হতে পারাটা এক অসাধারণ অনুভূতি।”

আরও পড়ুন  নির্বাচনের রোডম্যাপ কোথায়? প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে জানতে চায় বিএনপি

ড. ইউনূস জানান, রাজনৈতিক সংস্কার ও ঐকমত্য গঠনের উদ্দেশ্যে গঠিত পূর্ববর্তী কমিশনগুলোর কাজ সফলভাবে শেষ হয়েছে। তিনি বলেন, “প্রথমে বুঝতে পারছিলাম না কীভাবে শুরু করব। পরে সিদ্ধান্ত হয়, কয়েকটি কমিশন গঠন করা হবে। তাদের ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করা হয় এবং তারা তা সফলভাবে সম্পন্ন করেছে।”

এই কমিশনগুলোর সুপারিশের ভিত্তিতে আলাদাভাবে ‘ঐকমত্য কমিশন’ গঠনের পেছনের পটভূমিও তুলে ধরেন তিনি। বলেন, “কমিশন থেকে রিপোর্ট আসার পর আমরা বুঝতে পারি যে, দেশের ভবিষ্যৎ গঠনে একটি ঐকমত্য দরকার। তখনই এই কমিশনের প্রয়োজনীয়তা দেখা দেয়, যা এখন ফলপ্রসূ প্রক্রিয়ায় রূপ নিয়েছে।”

দ্বিতীয় পর্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে ড. ইউনূস বলেন, “অনেক বিষয়েই এখন ঐকমত্যের কাছাকাছি পৌঁছেছি। তালিকায় যদি আরও একটি সুপারিশ যোগ হয়, সেটি হবে ঐকমত্যের সুপারিশ। জুলাই সনদে যদি আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যুক্ত করা যায়, তবে তা জাতির জন্য গর্বের বিষয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা একটি জাতি হিসেবে গর্ব করতে পারি, কারণ আমরা বিভক্তির রাজনীতি নয়, বরং ঐক্যের পথে এগিয়ে চলেছি। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন।”

অনেকেই মনে করছেন, এই জাতীয় ঐকমত্য প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে ‘জুলাই সনদ’ নিয়ে প্রবল আগ্রহ ও কৌতূহল দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

জুলাই সনদ করব এটাই আমাদের প্রধান লক্ষ্য : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৭:৪২:২৪ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী জুলাই মাসেই একটি জাতীয় সনদ প্রকাশ করা হবে এই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম পর্বের বৈঠকে এই মন্তব্য করেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্টজনেরা অংশ নেন। বৈঠকের সূচনা বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, “দিনভর অসংখ্য মিটিং করলেও, এমন একটি আলোচনায় অংশ নিতে পারাটাই সবচেয়ে আনন্দের। কারণ এখানে দেশের ভবিষ্যৎ নিয়ে সম্মিলিতভাবে চিন্তা করা হচ্ছে। এতে যুক্ত হতে পারাটা এক অসাধারণ অনুভূতি।”

আরও পড়ুন  "নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সর্বোচ্চ অগ্রাধিকার": প্রধান উপদেষ্টা ড. ইউনূস