ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, দেশেও বাড়ল মূল্য

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
  • / 440

ছবি সংগৃহীত

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার। বাণিজ্য উত্তেজনা, ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং ডলারের মান কমে যাওয়াকে মূল কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অব্যাহত রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা করা দ্বিগুণ শুল্ক আরোপের হুমকি বিশ্ববাজারে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।

আরও পড়ুন  ইসরায়েল-ইরান সংঘাতে উত্তপ্ত বিশ্ববাজার, বেড়েছে জ্বালানি তেলের দাম

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২ জুন) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ১ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২৬ দশমিক ৪৫ ডলার। ফিউচার মার্কেটেও স্বর্ণের দাম বেড়েছে প্রায় ১ দশমিক ১ শতাংশ, যেখানে প্রতি আউন্স বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৫১ ডলারে।

এর আগে গত শুক্রবার (২৭ মে) ট্রাম্প ঘোষণা দেন, আমদানি করা স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার পরিকল্পনা রয়েছে তার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জানিয়েছে, এই শুল্ক কার্যকর হলে তারাও পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বব্যাপী বাণিজ্য ও ভূ-রাজনৈতিক উত্তেজনা আবারও বাড়ছে। ফলে সপ্তাহের শুরুতেই স্বর্ণের দাম বাড়াটা স্বাভাবিক বলে মনে করছেন তারা।

বিশ্ববাজারের এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবশেষ গত ২১ মে স্বর্ণের দাম ভরিপ্রতি ২ হাজার ৮২৩ টাকা বাড়ানো হয়। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা, যা পরদিন ২২ মে থেকে কার্যকর হয়।

বর্তমানে বাজারে ২২ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৬২ হাজার ২০০ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ২৩ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৪ হাজার ৯৪৯ টাকায়।

বিশ্লেষকদের মতে, বিশ্ববাজারের এই অস্থিরতার প্রেক্ষাপটে স্বর্ণের দাম আরও বাড়তে পারে। তাই বিনিয়োগকারীরা এখন স্বর্ণের দিকেই ঝুঁকছেন বেশি।

নিউজটি শেয়ার করুন

বিশ্ববাজারে স্বর্ণের দাম ফের ঊর্ধ্বমুখী, দেশেও বাড়ল মূল্য

আপডেট সময় ০১:৪৪:১৫ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫