ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে ‎মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার দাবি ‎আজ রাতেও বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১৬ অঞ্চলে দমকা হাওয়ার সতর্কতা ‎বিশ্বকাপ ফাইনাল দেখতে গিয়ে নিখোঁজ যুবক, সকালে মিলল মরদেহ ‎আর্জেন্টিনার হার মেনে নিতে না পেরে দুই জনের মৃত্যু সীমান্তে ১০৯ কিমি কাঁটাতারের বেড়ার পরিকল্পনা সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী কৌশলের ভুলে শিরোপা হারাল আর্জেন্টিনা; বিবিসির বিশ্লেষণ

ঈদে ফিরতি ট্রেন যাত্রা: আজ মিলবে ১০ জুনের টিকিট

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 433

ছবি সংগৃহীত

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে আগামী ৯ জুনের টিকিট, আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট।

আরও পড়ুন  ঈদে বাজারে আসছে নতুন টাকা, থাকছে না কোনো ব্যক্তির ছবি: গভর্নর

রেলওয়ে সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনগুলোর টিকিট এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট অনলাইনে বিক্রি শুরু হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনেই পাওয়া যাচ্ছে।

টিকিট বিক্রির এই বিশেষ কার্যক্রম চলবে ৫ জুন পর্যন্ত। ১১ জুনের টিকিট বিক্রি হবে ১ জুন, ১২ জুনের টিকিট ২ জুন, ১৩ জুনের টিকিট ৩ জুন, ১৪ জুনের টিকিট ৪ জুন এবং ১৫ জুনের টিকিট ৫ জুন বিক্রি করা হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের পরবর্তী সাত দিনের ট্রেনের টিকিটগুলো বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করা হচ্ছে। তবে এ সময়ের টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে চারটি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নামও উল্লেখ করতে হবে।

যাত্রাপথ নির্বিঘ্ন রাখতে সময়ানুবর্তিতা নিশ্চিত করতে রেলওয়ে নিয়েছে বাড়তি ব্যবস্থা। পূর্ব ও পশ্চিমাঞ্চলে পৃথক মনিটরিং সেল গঠন করে কর্মকর্তাদের জরুরি দায়িত্ব প্রদান করা হবে। প্রতিটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন ও সিগন্যাল কেবিনে কর্মকর্তা ও পরিদর্শকরা সরাসরি তদারকি করবেন ট্রেন চলাচল।

দুর্ঘটনা রোধ এবং শিডিউল ঠিক রাখতে রেলপথে বাড়ানো হবে প্যাট্রলিং। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী চাপ মোকাবিলায় যাত্রীবাহী সার্ভিসে যুক্ত করা হবে ৪৪টি নতুন কোচ—যার মধ্যে পাহাড়তলী ওয়ার্কশপ থেকে ২৯টি এমজি ও সৈয়দপুর থেকে ১৫টি বিজি কোচ প্রস্তুত রাখা হবে। এছাড়া পূর্বাঞ্চলে ১৮টি এমজি এবং পশ্চিমাঞ্চলে ৯টি বিজি লোকোমোটিভ ব্যবহার উপযোগী করে রাখা হচ্ছে।

রেলওয়ের ঈদকালীন এই বিশেষ পরিকল্পনার ফলে ঘরমুখো মানুষের যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

ঈদে ফিরতি ট্রেন যাত্রা: আজ মিলবে ১০ জুনের টিকিট

আপডেট সময় ১১:১৬:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের জন্য আন্তঃনগর ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। গতকাল শুক্রবার বিক্রি হয়েছে আগামী ৯ জুনের টিকিট, আর আজ শনিবার বিক্রি হচ্ছে ১০ জুনের টিকিট।

আরও পড়ুন  লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা