ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 483

ছবি সংগৃহীত

জাপানে চারদিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। জাপানের স্থানীয় সময় শনিবার সকাল ১১টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ২০ মিনিট) তিনি ঢাকা অভিমুখে রওনা দেন।

আরও পড়ুন  প্রবাসী বাংলাদেশিদের অভ্যর্থনায় জাপানে এনসিপি নেতারা

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

জাপান সফরকালে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন দেশটির প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্যিক অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। উভয় নেতা কৌশলগত অংশীদারত্বের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছরেই বাংলাদেশ ও জাপান একটি অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সই করবে। এছাড়া দুই দেশের মধ্যে ছয়টি সমঝোতা স্মারক (MoU) সই হয়েছে।

এ সময় ড. ইউনূস অনুরোধ জানান, ২০২৬ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পর আরও তিন বছর যেন জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বহাল থাকে।

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নের জন্যও জাপানের সহায়তা কামনা করেন ড. ইউনূস। এর মধ্যে রয়েছে মাতারবাড়িতে এলএনজি টার্মিনাল, মহেশখালীতে এলপিজি আমদানি টার্মিনাল নির্মাণ এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক উন্নয়ন ও মেঘনা-গোমতী নদীর ওপর চার লেনের নতুন সেতু নির্মাণে সহজ শর্তে ঋণের প্রস্তাব।

বিনিয়োগ আকৃষ্টে বিশেষ গুরুত্ব দিয়ে ড. ইউনূস জাপানি উদ্যোক্তাদের বাংলাদেশে বিশেষ করে অটোমোবাইল, বৈদ্যুতিক যানবাহন, হালকা যন্ত্রপাতি, উচ্চ প্রযুক্তির ইলেকট্রনিক্স ও সৌরশক্তি খাতে বিনিয়োগে উৎসাহিত করেন। পাশাপাশি ‘বাংলাদেশ-জাপান স্কিলড ওয়ার্কফোর্স পার্টনারশিপ প্রোগ্রাম’ চালুর প্রস্তাব দেন এবং জাপানে দক্ষ বাংলাদেশি শ্রমিক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন।

শিক্ষাক্ষেত্রে সহযোগিতা বাড়াতে তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বৃদ্ধি, কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং প্রশিক্ষকদের জাপানে শিক্ষাগ্রহণের সুযোগ বৃদ্ধির আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আপডেট সময় ১১:০৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫