ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান

পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 447

ছবি: সংগৃহীত

রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “পরিবেশ গণতন্ত্রের মতো এটি সবার, এর উন্নয়নে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরিবেশ দূষণ কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগকে কার্যকর করতে হলে দেশের সকল মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন  সরকার কখনও মব জাস্টিসকে বরদাশত করে না: পরিবেশ উপদেষ্টা

তিনি বলেন, “সরকার শুধু সুপার শপ নয়, কাঁচা বাজারগুলোতেও পলিথিনের ব্যবহার রোধে অভিযান চালিয়ে যাচ্ছে। পরিবেশ রক্ষায় আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা সৃষ্টি করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন সংস্থার প্রতিনিধি। অনুষ্ঠানে স্কুল শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্র প্রদর্শন করা হয়। উপদেষ্টা ও অতিথিরা দেয়ালচিত্রগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা দেখে সন্তোষ প্রকাশ করেন।

রিজওয়ানা হাসান বলেন, “এই ধরনের চিত্রাঙ্কন ও সৃজনশীল উদ্যোগ শুধু স্কুলের দেয়ালে থেমে থাকবে না, বরং আগামীর প্রজন্মকে পরিবেশ বিষয়ে আরও গভীরভাবে ভাবতে শেখাবে।”

তিনি আরও বলেন, শিশু-কিশোরদের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি করতে পারলে আগামী দিনে তারা প্রকৃতি রক্ষায় বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন শুধু পরিবেশ বিষয়ে সচেতনতা গড়ে তুলছে না, বরং তাদের সৃজনশীলতাও বিকশিত করছে।

উল্লেখ্য, বর্তমানে ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরগুলোর একটি। বায়ুদূষণ রোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে উদ্যোগ গ্রহণ, বিকল্প পরিবেশবান্ধব পণ্য ব্যবহারে উৎসাহ প্রদান এবং সরকারি কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

সামাজিক আন্দোলনের মতো করে পরিবেশ রক্ষার ডাক দিয়ে উপদেষ্টা বলেন, “এই দেশ আমাদের, এই প্রকৃতি আমাদের তাই এটি রক্ষা করার দায়িত্বও আমাদের সবার।”

নিউজটি শেয়ার করুন

পরিবেশ রক্ষায় সবার অংশগ্রহণ জরুরি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট সময় ০১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

রাজধানীর ভয়াবহ বায়ুদূষণ রোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, “পরিবেশ গণতন্ত্রের মতো এটি সবার, এর উন্নয়নে সকলের অংশগ্রহণ অপরিহার্য।”

বুধবার (২৮ মে) সকালে রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, পরিবেশ দূষণ কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তবে এসব উদ্যোগকে কার্যকর করতে হলে দেশের সকল মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আরও পড়ুন  পূর্বাচলের সংরক্ষিত বনাঞ্চলের সীমানা দ্রুত চিহ্নিত করা হবে: পরিবেশ উপদেষ্টা