ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব
রাজধানীতে পৃথক অভিযান

২৫০০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
  • / 269

রাজধানীতে পৃথক অভিযানে ২৫০০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ছয় মাদক কারবারি এবং এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আজ (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসটার্মিনাল আন্ডার পাশের নিকট সাভারগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আরও পড়ুন  সারাদেশে পুলিশের অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১,৭৮৭ জন

গ্রেফতারকৃতরা হলো-১।মোঃ রহমত চৌধুরী (৪০), ২। মোঃ তরিকুল ইসলাম (৩৫), ৩। মোঃ আব্দুল আলীম (৩৫) ও ৪। নুরুল কবির (৪৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ২, ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দারুস সালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

অপর অভিযানে আজ সকাল ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক কারবারি ১। মোঃ আরাফত হোসেন (২০) ও ২। রবিন (১৯) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ। গ্রেফতারের সময় তাদের নিকট থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দিনের অপর এক অভিযানে আজ রাত সাড়ে বারো ঘটিকায় গাবতলী এলাকা হতে চিহ্নিত ছিনতাইকারী মোঃ পারভেজ মিয়া (২৮) কে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

ডিবি-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, মিরপুরে ছিনতাই প্রতিরোধ ডিউটিকালে গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী পারভেজকে গ্রেফতার করা হয়। সে গাবতলী এলাকার চুরি ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

উল্লিখিত তিনটি অভিযানের নেতৃত্ব দিয়েছেন ডিবি-মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সোনাহর আলী।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে পৃথক অভিযান

২৫০০ পিস ইয়াবা ও ৩০ কেজি গাঁজাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর

আপডেট সময় ০৬:০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫

রাজধানীতে পৃথক অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজা উদ্ধারসহ ছয় মাদক কারবারি এবং এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আজ (৯ জানুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৮:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী বাসটার্মিনাল আন্ডার পাশের নিকট সাভারগামী রাস্তায় অভিযান পরিচালনা করে চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-মিরপুর বিভাগ।

আরও পড়ুন  অবৈধ গ্যাস সংযোগে তিতাসের অভিযান: বিচ্ছিন্ন হলো ৪৫০ সংযোগ