ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশ দলে চমক দেশে এখনও অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল মাজারের দিঘির কুমিরকে সরিয়ে নেওয়া হলো খুলনায় নেত্রকোনায় পাওনা দুই হাজার টাকার দ্বন্দ্বে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সান মারিনো—বিশ্বের প্রাচীনতম প্রজাতন্ত্রের এক অনন্য গল্প মুক্তিযুদ্ধকে অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: ইশরাক হোসেন বিদ্যুতের মূল্যবৃদ্ধি; কার্যকর জুন থেকেই বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে নতুন মার্কিন শুল্ক প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী শিশু রামিসা হত্যা মামলা: আদালতে অপরাধ স্বীকার সোহেল রানার, যুক্তিতর্ক বৃহস্পতিবার

আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি উদ্যোগকে ইতিবাচক সমর্থন বিএনপির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫
  • / 290

ছবি সংগৃহীত

ছাত্র-জনতার দাবির মুখে জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলটির সকল রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে দলীয় বিচার কার্যক্রম পরিচালনারও অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১০ মে) রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

আরও পড়ুন  সুযোগ পেলে রাষ্ট্র পুনর্গঠনে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি: তারেক রহমান

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনীর এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছে বিএনপি। দলটির মতে, এর মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে। শনিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকে বিএনপির নীতিনির্ধারকরা বলেন, আওয়ামী লীগকে আদালতের মাধ্যমে নিষিদ্ধ করার উদ্যোগের সঙ্গে তারা একমত। তারা দাবি করেন, একমাত্র বিএনপিই দীর্ঘদিন ধরে আইন ও বিচার ব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে। যদিও বিলম্বে হলেও সরকার সেই পথে হাঁটছে বলে বিএনপির নেতাদের মন্তব্য।

তবে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধ কার্যক্রম কতদিন চলবে, তা স্পষ্ট নয়। এক বিএনপি নেতা বলেন, যদি ছাত্রসমাজ দাবি তোলে যে বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনও বন্ধ থাকবে, তাহলে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে? এমন পরিস্থিতিতে বিএনপি যদি নির্বাচনের দাবিতে রাজপথে নামে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এ নিয়ে সরকারের সুস্পষ্ট অবস্থান না জানালে জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়বে।

গত ১০ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি লিখিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানায়। এ বিষয়ে শুক্রবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার চাইলে আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।

এদিকে, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দল এবং ছাত্র-জনতা তিনদিন ধরে টানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। তবে বিএনপি সরাসরি সেই আন্দোলনে অংশ নেয়নি। বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, এনসিপির আন্দোলন ও সরকারের সিদ্ধান্ত ‘ফ্রেন্ডলি ম্যাচ’-এর মতো পরিকল্পিত। তবুও পরিস্থিতি আঁচ করে বিএনপির পক্ষ থেকে দলীয় প্রতিক্রিয়া ও কৌশল নির্ধারণে গভীর রাতে বৈঠক করেন তারেক রহমান।

নিউজটি শেয়ার করুন

আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি উদ্যোগকে ইতিবাচক সমর্থন বিএনপির

আপডেট সময় ১২:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫

ছাত্র-জনতার দাবির মুখে জুলাই গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসেবে আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত দলটির সকল রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এ বিষয়ে ট্রাইব্যুনাল আইনে সংশোধনী এনে দলীয় বিচার কার্যক্রম পরিচালনারও অনুমোদন দেওয়া হয়েছে।

শনিবার (১০ মে) রাতে যমুনায় উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাত ১১টার দিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ ব্রিফিংয়ে বিস্তারিত জানান।

আরও পড়ুন  ইংরেজি নববর্ষের বাণী প্রত্যাহার, শোকানুষ্ঠানে আয়োজকদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা