ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

রোহিঙ্গা সংকটে ‘মানবিক করিডর’ নিয়ে চুক্তি করেনি সরকার: খলিলুর রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • / 405

ছবি সংগৃহীত

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ পৌঁছাতে ‘মানবিক করিডর’ বিষয়ে এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। সেমিনারের বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন ও চলমান সংকট।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ

তিনি বলেন, “মানবিক করিডর নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, কেবল প্রাথমিক আলোচনার পর্যায়ে রয়েছে বিষয়টি। এ নিয়ে কিছু প্রতিবেশী দেশের গণমাধ্যম ভুল তথ্য প্রচার করছে, যেখানে বলা হচ্ছে বাংলাদেশ নাকি আমেরিকার হয়ে রাখাইনে প্রক্সি যুদ্ধ শুরু করেছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও অনভিপ্রেত।”

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান দৃঢ় উল্লেখ করে ড. খলিলুর রহমান বলেন, “রোহিঙ্গাদের কখনোই বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। যদি তা করা হয়, তবে বাংলাদেশ প্রতিবেশী দেশগুলোর ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হবে, যা আমাদের জন্য ভয়ংকর ভবিষ্যতের ইঙ্গিত বহন করবে।”

সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “রোহিঙ্গা সংকটসহ এ ধরনের জাতিগত সমস্যা অনেক সময় শান্তিপূর্ণ নয়, বরং সংঘাতের মধ্য দিয়েই সমাধান হয়েছে। ইতিহাস তাই বলে।”

তিনি ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং আফ্রিকার বিভিন্ন জাতিগোষ্ঠীর স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ টেনে বলেন, “সংকট সমাধানে শুধু কূটনৈতিক আলোচনা নয়, ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝাও জরুরি।”

সেমিনারে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনায় উঠে আসে—রোহিঙ্গা প্রত্যাবাসনকে দীর্ঘমেয়াদে সফল করতে হলে আন্তর্জাতিক মহলের দায়িত্বশীল ভূমিকা ও চাপ সৃষ্টির বিকল্প নেই।

বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটি একটি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ। এজন্য যৌথভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।

নিউজটি শেয়ার করুন

রোহিঙ্গা সংকটে ‘মানবিক করিডর’ নিয়ে চুক্তি করেনি সরকার: খলিলুর রহমান

আপডেট সময় ০৩:২৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ পৌঁছাতে ‘মানবিক করিডর’ বিষয়ে এখনো কোনো চুক্তি স্বাক্ষর হয়নি বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর রহমান।

রোববার (৪ মে) রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এ আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান। সেমিনারের বিষয় ছিল রোহিঙ্গা প্রত্যাবাসন ও চলমান সংকট।

আরও পড়ুন  রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি—জাতিসংঘে বাংলাদেশের হুঁশিয়ারি