ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

দ্রুতই ভিসা চুক্তি করা হবে আলজেরিয়ার সঙ্গে : স্বরাষ্ট্র উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 515

ছবি সংগৃহীত

বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুলৌহাব সাইদানি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ বিষয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে এই ধরনের ভিসা অব্যাহতি চুক্তি গুরুত্বপূর্ণ। আমরা দ্রুততার সঙ্গে বিষয়টি এগিয়ে নেওয়ার জন্য কাজ করছি।”

আরও পড়ুন  নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আলোচনায় উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও মতবিনিময় হয়। রাষ্ট্রদূত সাইদানি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা পরিস্থিতির প্রশংসা করেন এবং বলেন, “আলজেরিয়া বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে আগ্রহী। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি ও প্রশিক্ষণ খাতে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বলেন, “বাংলাদেশ সবসময় বন্ধুত্বপূর্ণ দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থে সহযোগিতার জন্য প্রস্তুত। নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও অভিজ্ঞতা বিনিময়ে আলজেরিয়ার সঙ্গে একসঙ্গে কাজ করতে আমরা আগ্রহী।”

উল্লেখ্য, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি কার্যকর হলে দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ আরও সহজ হবে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।

সাক্ষাৎকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

দ্রুতই ভিসা চুক্তি করা হবে আলজেরিয়ার সঙ্গে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:২৪:১০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫