ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামীর মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:১৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
  • / 597

ছবি সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই নববধূ লাভলী আক্তার (২১) তার স্বামী খালেকুজ্জামান ডিউটের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন। এই নির্মম ঘটনাটি মেনে নিতে পারছেন না তিনি। ভাগ্যের পরিহাস হিসেবে, লাভলী স্বামীর মরদেহের পাশে বসেই কাটিয়েছেন তার জীবনের স্মরণীয় রাতটি।

শুক্রবার (২ মে) বিকেলে মেহেদী মাখা হাতে, লাল শাড়িতে ও অশ্রু ভেজা চোখে শেষবারের মতো মৃত স্বামীকে বিদায় জানান লাভলী আক্তার।

আরও পড়ুন  ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ মৃত্যু, দেশে মৃতের সংখ্যা ৮৮৫

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লাভলীর সঙ্গে খালেকুজ্জামান ডিউটের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয়স্বজন এবং বন্ধু-বান্ধবদের মধ্যে আনন্দ-উৎসব চলছিল। রাত ১২টার দিকে নববধূ বাসর রাতে বর অপেক্ষা করছিলেন। বর খালেকুজ্জামান যখন বাসর ঘরে প্রবেশ করেন, তখন তিনি এক গ্লাস পানি চান। মুহূর্তের মধ্যে চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান।
পরে লাভলীর আত্মচিৎকারে বাড়ির লোকজন এসে বরকে ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। জানা যায়, হৃদরোগে তার মৃত্যু হয়েছে।

লাভলীর চাচা সাবেক ইউপি সদস্য শাহ আলম বলেন, খালেকুজ্জামান প্রায় ১৮ বছর আগে প্রথম বিয়ে করেছিলেন। তার প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর লাভলীর সঙ্গে তার বিয়ে হয়। কে জানতো, বিয়ের রাতে এমন ঘটনা ঘটবে। অল্প বয়সে লাভলী বিধবা হয়ে গেলেন, যা খুবই দুঃখজনক।
শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম মিয়া শোহেল বলেন, এ ধরনের হৃদয়বিদারক ঘটনা খুবই কম দেখা যায়। শুক্রবার বিকেল ৩টায় খালেকুজ্জামানের দাফন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাসর রাতেই স্বামীর মৃত্যু

আপডেট সময় ১০:১৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুলশয্যার রাতেই নববধূ লাভলী আক্তার (২১) তার স্বামী খালেকুজ্জামান ডিউটের মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন। এই নির্মম ঘটনাটি মেনে নিতে পারছেন না তিনি। ভাগ্যের পরিহাস হিসেবে, লাভলী স্বামীর মরদেহের পাশে বসেই কাটিয়েছেন তার জীবনের স্মরণীয় রাতটি।

শুক্রবার (২ মে) বিকেলে মেহেদী মাখা হাতে, লাল শাড়িতে ও অশ্রু ভেজা চোখে শেষবারের মতো মৃত স্বামীকে বিদায় জানান লাভলী আক্তার।

আরও পড়ুন  সড়ক দুর্ঘটনায় ইফতারের আগ মুহূর্তে প্রাণ গেল ১৩ জনের