ঢাকা ০৮:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকাসহ ৪ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা: বাড়তে পারে দিনের তাপমাত্রা দীর্ঘমেয়াদী যুদ্ধে আর জড়াবে না যুক্তরাষ্ট্র: ফক্স নিউজকে জেডি ভ্যান্স ইরানকে চিরতরে দমানোর ছক করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ঃ হাকান ফিদান শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল ইরান সমঝোতার জন্য প্রস্তুত থাকা সত্ত্বেও তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নওগাঁ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির একচেটিয়া জয়, শূন্য হাতে জামায়াত শাহজালাল বিমানবন্দরে চারদিনে ১৪৭ ফ্লাইট বাতিল দুদকে পরিবর্তন, চেয়ারম্যান-কমিশনারদের পদত্যাগ পলিটেকনিকে সংঘর্ষ: রক্তের ‘বদলা’ নেওয়ার হুঁশিয়ারি ছাত্রদল সভাপতির বিলবোর্ড ও ব্যানার থেকে নিজের ছবি সরানোর নির্দেশ: প্রধানমন্ত্রী

এএফসি কাপের সেমিতে রোনালদোর আল নাসরকে হারিয়ে ফাইনালে কাওয়াসাকি ফ্রন্টালে

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 99

ছবি: সংগৃহীত

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালে। বুধবার (৩০ এপ্রিল) জেদ্দায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি ক্লাবটিকে।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আল নাসর। তবে গোলের খাতায় নাম লেখায় প্রথমে কাওয়াসাকি। ম্যাচের ১০তম মিনিটে তাতসুয়া ইতো গোল করে জাপানিজ ক্লাবটিকে এগিয়ে দেন। এরপরই ম্যাচে ফিরে আসে আল নাসর। ২৮তম মিনিটে বউশালের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন সাদিও মানে।

আরও পড়ুন  রোনালদো বিদায় নিলেই সৌদি লিগ দর্শকশূন্য হয়ে পড়বে-ক্রুস

কিন্তু প্রথমার্ধেই আবারও লিড নেয় কাওয়াসাকি। ৪১তম মিনিটে ওজেকির গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জাপানি ক্লাবটি।

দ্বিতীয়ার্ধে আল নাসর আরও আগ্রাসী ফুটবল খেলতে শুরু করে। একাধিকবার সুযোগ পেয়েও ব্যর্থ হন রোনালদো। তার একটি হেড বল পোস্টে লেগে ফিরে আসে। তবে ৭৬তম মিনিটে ইয়েনাগার করা তৃতীয় গোল আল নাসরের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

৮৭তম মিনিটে ইয়াহিয়ার দুর্দান্ত এক দূরপাল্লার শট জালে জড়িয়ে ব্যবধান কমান তিনি। ম্যাচের অতিরিক্ত সময়ে আল নাসর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে। পঞ্চম মিনিটে রোনালদোর নেওয়া ফ্রি কিক দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন কাওয়াসাকির গোলকিপার। ফলে ম্যাচে আর ফিরতে পারেনি আল নাসর।

এই পরাজয়ের ফলে ফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে পর্তুগিজ তারকা রোনালদো ও তার দল আল নাসরের।

আগামী শনিবার (৩ মে) ফাইনালে মুখোমুখি হবে কাওয়াসাকি ও সৌদি আরবের আরেক ক্লাব আল আহলি। আল আহলি সেমিফাইনালে শক্তিশালী আল হিলালকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে।

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরে সৌদি দলগুলো দাপট দেখালেও শেষ হাসি হাসল কাওয়াসাকি ফ্রন্টালে।

নিউজটি শেয়ার করুন

এএফসি কাপের সেমিতে রোনালদোর আল নাসরকে হারিয়ে ফাইনালে কাওয়াসাকি ফ্রন্টালে

আপডেট সময় ১২:২৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরকে ৩-২ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে জাপানের কাওয়াসাকি ফ্রন্টালে। বুধবার (৩০ এপ্রিল) জেদ্দায় অনুষ্ঠিত এই উত্তেজনাপূর্ণ ম্যাচে দুর্দান্ত লড়াই করেও সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে সৌদি ক্লাবটিকে।

ম্যাচের শুরু থেকেই বলের দখলে এগিয়ে ছিল আল নাসর। তবে গোলের খাতায় নাম লেখায় প্রথমে কাওয়াসাকি। ম্যাচের ১০তম মিনিটে তাতসুয়া ইতো গোল করে জাপানিজ ক্লাবটিকে এগিয়ে দেন। এরপরই ম্যাচে ফিরে আসে আল নাসর। ২৮তম মিনিটে বউশালের পাস থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে অসাধারণ গোল করেন সাদিও মানে।

আরও পড়ুন  রোনালদোর জোড়া গোল, শিরোপার দৌড়ে টিকে রইল আল-নাসর