ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রবাসী কার্ডে মিলবে বিমান টিকিট, লাউঞ্জ ও ভূমি সেবায় বিশেষ সুবিধা ‎হোয়াটসঅ্যাপে আসছে ‘লিকুইড গ্লাস’ ডিজাইন, বদলাচ্ছে ব্যবহার অভিজ্ঞতা ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের এক বছরে বিচারাধীন মামলা ২০ লাখে নামানো সম্ভব: আইনমন্ত্রী জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

কক্সবাজারে ১২ হাজার একর বনভূমি ফেরত পাচ্ছে বন বিভাগ: পরিবেশ উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / 333

ছবি: সংগৃহীত

কক্সবাজারের নদী, বন ও সি-বিচ দখলমুক্ত করতে সরকারের উদ্যোগ জোরদার হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, কক্সবাজারে বিভিন্ন সংস্থার নামে বরাদ্দ পাওয়া প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের আওতায় ফেরত আনা হচ্ছে।

বৃহস্পতিবার কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, “কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনোভাবেই নদী, বন বা সমুদ্র সৈকত দখল ও দূষণের সুযোগ দেওয়া হবে না।”

আরও পড়ুন  টেকনাফে নেচার পার্কের পুকুরে বস্তাবন্দি গ্রেনেড, গুলি ও মদ উদ্ধার

তিনি আরও জানান, কক্সবাজারের ৭০০ একর বনভূমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি ১৫০ একর বনভূমিতে অবৈধভাবে বিল্ডিং নির্মাণের কাজ শুরু করেছিল, তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফুটবল একাডেমির নামে বরাদ্দ পাওয়া ২০ একর জমিও ফেরত আনার প্রক্রিয়া চলছে।

উপদেষ্টা বলেন, “পরিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএ) পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না। যারা বিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে জেলা প্রশাসককে ৫১ একর জমি উদ্ধার করতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি, সোনাদিয়া দ্বীপে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) জন্য বরাদ্দ পাওয়া জমিও বন বিভাগের আওতায় ফিরিয়ে আনার উদ্যোগ চলছে।

তিনি সতর্ক করে বলেন, “সি-বিচ দখল ও দূষণের লাগাম এখনই টানতে না পারলে এটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের দখলে চলে যাবে। এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না।”

এ সময় উপস্থিত ছিলেন নৌপরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ।

সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন এবং বনভূমি রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে ১২ হাজার একর বনভূমি ফেরত পাচ্ছে বন বিভাগ: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৬:১২:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কক্সবাজারের নদী, বন ও সি-বিচ দখলমুক্ত করতে সরকারের উদ্যোগ জোরদার হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, কক্সবাজারে বিভিন্ন সংস্থার নামে বরাদ্দ পাওয়া প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের আওতায় ফেরত আনা হচ্ছে।

বৃহস্পতিবার কক্সবাজার শহরের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, “কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কঠোর অবস্থান নেওয়া হয়েছে। কোনোভাবেই নদী, বন বা সমুদ্র সৈকত দখল ও দূষণের সুযোগ দেওয়া হবে না।”

আরও পড়ুন  ঈদের আনন্দে কক্সবাজারে লাখো পর্যটকের ঢল, নিরাপত্তায় সজাগ প্রশাসন