ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
শিরোনাম :
প্রথমার্ধে গোলশূন্য; রক্ষণ সামলাতেই ব্যস্ত আর্জেন্টিনা ‎বিতর্ক এড়াতে ফাইনালে সাত দেশের রেফারি জুলাই সনদ বিতর্কের ইতি টানার উচিত: মির্জা ফখরুলের ‎শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর জিম্বাবুয়েকে ১৪৩ রানে থামাল বাংলাদেশ, লক্ষ্য ১৪৪ রাজনৈতিক পক্ষপাত ছাড়াই দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎গণমাধ্যমের তোষামোদী সংস্কৃতি এখনো রয়ে গেছে— মির্জা ফখরুল ‎সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন জুলাই বিপ্লবে বিএনপির ১৭ বছরের আন্দোলন সফল হয়েছে: রিজভী জর্ডানের মার্কিন ঘাঁটিতে হামলার পর নতুন দাবি তেহরানের

বর্ষবরণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রসঙ্গে যা বললেন প্রেসসচিব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
  • / 401

ছবি সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সারাদেশে আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।

বর্ষবরণের এই বিশাল আয়োজনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও সুশৃঙ্খল দায়িত্ব পালনের কারণে রাজধানীজুড়ে ছিলো নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুন  গণভবনে হবে গুম-নির্যাতনের ‘হরর মিউজিয়াম’: প্রেসসচিব

এই সফল নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেসসচিব। আজ মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল ভূমিকাকে “উদাহরণযোগ্য” বলে মন্তব্য করেন।

তিনি লেখেন, “পহেলা বৈশাখে পুলিশ এবং নিরাপত্তা সংস্থাগুলোর দারুণ কাজ দেখেছি। কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল, তবে কোনো অপ্রয়োজনীয় কড়াকড়ি ছিল না।”

তিনি আরও উল্লেখ করেন, “লাখ লাখ মানুষ রাজধানীর রাস্তায় নামলেও সার্বিকভাবে কোনো যানজট ছিল না, যা সত্যিই প্রশংসনীয়। তবে ড্রোন শোয়ের পরে সামান্য যানজট দেখা গেলেও গাড়ি এবং বাস চলাচল অব্যাহত ছিল।”

রাজধানীর রমনা, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি এবং ধানমন্ডি লেকে হাজার হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে নববর্ষ উদযাপন করেছে। উৎসবস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি, গোয়েন্দা নজরদারি এবং প্রযুক্তি ব্যবহার বিশেষ করে সিসিটিভি ও ড্রোন পর্যবেক্ষণ নাগরিকদের মধ্যে বাড়তি আস্থার জন্ম দিয়েছে।

এ বছর বর্ষবরণে ছিলো বাড়তি মাত্রা রাতে ছিলো রঙিন ড্রোন শো। হাজারো আলোর ঝলকানি ও নিখুঁত সমন্বয়ে উপস্থাপিত এই আয়োজন আরও প্রাণবন্ত করে তোলে নববর্ষের প্রথম দিনটিকে।

সার্বিকভাবে এবার পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল ব্যবস্থাপনায় প্রশাসনের দক্ষতা ও পেশাদারিত্ব প্রশংসা পেয়েছে সর্বস্তরের মানুষের কাছ থেকে। প্রেসসচিবের পোস্ট সেটিই যেন সরকারি মহল থেকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দিলো।

নিউজটি শেয়ার করুন

বর্ষবরণে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর প্রসঙ্গে যা বললেন প্রেসসচিব

আপডেট সময় ০৪:০৭:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখ উপলক্ষে গতকাল সারাদেশে আনন্দমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈশাখী মেলা।

বর্ষবরণের এই বিশাল আয়োজনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক প্রস্তুতি ও সুশৃঙ্খল দায়িত্ব পালনের কারণে রাজধানীজুড়ে ছিলো নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ।

আরও পড়ুন  কাতারে বাংলাদেশি সেনা পাঠানো হবে, চুক্তি বাড়ানোর আশাবাদ: প্রেসসচিব