ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সৌদি আরবে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা, বিকট বিস্ফোরণ ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ হরমুজ প্রণালি ‘বন্ধ’, তেল পরিবহনে কঠোর বার্তা তেহরানের জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন: বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার পাচ্ছে জামায়াত ওমানের মধ্যস্থতার আলোচনার খবর ‘ভিত্তিহীন’: বলছে তেহরান ইরানে হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতি পরিপন্থী: পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রাজিল: দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ও বৈচিত্র্যের শক্তি সংসদে রাষ্ট্রপতির ভাষণ না দিতে প্রধানমন্ত্রীকে চিঠি ওজন কমানোর ‘গোপন অস্ত্র’ পর্যাপ্ত ঘুম?

ইন্টারনেটের মূল্য কমাতে সরকারের নতুন উদ্যোগ: শিগগিরই আসছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন – ফয়েজ আহমদ তৈয়্যব

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 209

ছবি সংগৃহীত

দেশে ইন্টারনেটের মূল্য আরও কমাতে সরকারের কার্যকর উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি জানান, আধুনিক ও নিরাপদ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (৭ এপ্রিল) ঢাকায় শুরু হওয়া চারদিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে তিনি বলেন, ‘ইতিমধ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে। মোবাইল এবং ব্রডব্যান্ড সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে, যাতে গ্রাহকরা আরও উন্নত ও সহজলভ্য সেবা পান।’

আরও পড়ুন  ১৪ জানুয়ারি বাংলাদেশে কার্যক্রম শুরু করবে হোস্টিং ডটকম

তিনি আরও আশ্বস্ত করেন, ‘বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করবে না। বরং ভবিষ্যতে যাতে কেউ ইচ্ছেমতো ইন্টারনেট বন্ধ করতে না পারে, সে লক্ষ্যে আইনগত ও প্রযুক্তিগত নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

বক্তব্যে উঠে আসে স্থানীয় স্মার্টফোন উৎপাদন প্রসঙ্গও। তৈয়্যব বলেন, ‘স্মার্টফোনের ব্যবহার বাড়াতে দেশীয় হ্যান্ডসেট উৎপাদকদের শুল্ক সুবিধা দেওয়া হচ্ছে, যাতে জনগণ কম খরচে মানসম্মত প্রযুক্তি পায়।’

গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হিসেবে তিনি ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন সম্পর্কে বলেন, ‘নতুন এই আইনের খসড়া নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। এপ্রিলের মধ্যেই আলোচনা শেষ করে, মে মাসে আইনটি চূড়ান্ত করা হবে।’

তরুণ উদ্যোক্তাদের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতেও সরকার তৎপর। তৈয়্যব জানান, নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। এ অর্থ বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে।

ডিজিটাল উন্নয়নের পথে এগিয়ে চলা বাংলাদেশের জন্য এসব পদক্ষেপ এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

ইন্টারনেটের মূল্য কমাতে সরকারের নতুন উদ্যোগ: শিগগিরই আসছে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন – ফয়েজ আহমদ তৈয়্যব

আপডেট সময় ০২:০৫:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫