ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
শিরোনাম :
দিল্লিতে বিক্ষোভে সংঘর্ষ, ১১৮ পুলিশ সদস্য আহত; ৭০ ককরোচ গ্রেপ্তার সাইবার বুলিং দমনে আইনজীবী ও বিশেষজ্ঞ প্যানেল গঠন করবে সরকার ‎সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সবুজ সংকেত ট্রাম্প প্রশাসনের ‎ মিত্র দলগুলোর প্রতি প্রধানমন্ত্রীর কৃতজ্ঞতা, ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন তারেক রহমান মেসিকে ছাড়াই দেশে টিম আর্জেন্টিনা, লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা সাতক্ষীরায় শিশুর মরদেহ আলমারি থেকে উদ্ধার, গণপিটুনিতে নিহত অভিযুক্ত নারী ইরানে টানা মার্কিন হামলার দশম দিন, পাল্টা হামলা কুয়েতে দাবি ইরানের ১৯ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ‎নরেন্দ্র মোদি বিক্ষোভের মুখে সংসদ ছাড়লেন, রণক্ষেত্র দিল্লিতে

ড. ইউনূস আন্তর্জাতিক সম্পদ, সংস্কারেই নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ” — ব্যারিস্টার পার্থ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
  • / 410

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন বাংলাদেশি নন, তিনি একজন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে ক’জন বরণীয় ব্যক্তিত্ব সম্মান অর্জন করেছেন, তাদের মধ্যে ড. ইউনূসের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়।

আরও পড়ুন  হামে শিশুমৃত্যুর ঘটনায় ড. ইউনূসসহ ৪ জনকে বিরুদ্ধে মামলার আবেদন

শনিবার বিকেলে ভোলা শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

থাইল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক আলোচনাকে ইতিবাচক উল্লেখ করে পার্থ বলেন, “এই সংলাপে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।”

তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোনো নির্বাচিত সরকার না হলেও এটি একটি জনগণের সরকার। এই সরকার বিপ্লব ও গণঅভ্যুত্থানের ফসল। জনগণের কল্যাণে কাজ করার সুযোগ থাকলে সরকার নির্বাচিত কি অনির্বাচিত, সেটিই মুখ্য নয়।

পার্থ আরও বলেন, “প্রথম দিন থেকেই আমরা বলছি সংস্কার চাই। বড় সংস্কার অবশ্যই জনগণের প্রতিনিধিদের মাধ্যমেই হতে হবে। তবে অন্তর্বর্তী সরকার যেন ব্যর্থ না হয়, সে জন্য আমরা শুরু থেকেই তাদের পাশে আছি এবং সহায়তা করে যাচ্ছি।”

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তবে আমি বিশ্বাস করি নির্বাচন ডিসেম্বরের মধ্যেই অনুষ্ঠিত হবে। যেসব জরুরি সংস্কার সম্ভব, তা অন্তর্বর্তীকালীন সরকার করবে। বাকিগুলো নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে।”

সংস্কার প্রশ্নে স্পষ্ট করে তিনি জানান, “আপাতত আমরা নিশ্চিত নই কোন কোন সংস্কার হবে। তবে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক ভবিষ্যৎ অনেকাংশেই এই সংস্কারগুলোর ওপর নির্ভর করছে।”

এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাকসুদুর রহমান সোহেল, যুব সংহতির সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্র সমাজের সভাপতি শান্ত ঘোষ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ড. ইউনূস আন্তর্জাতিক সম্পদ, সংস্কারেই নির্ভর করছে আগামীর ভবিষ্যৎ” — ব্যারিস্টার পার্থ

আপডেট সময় ১১:০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস শুধুমাত্র একজন বাংলাদেশি নন, তিনি একজন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে ক’জন বরণীয় ব্যক্তিত্ব সম্মান অর্জন করেছেন, তাদের মধ্যে ড. ইউনূসের নাম গর্বের সঙ্গে উচ্চারণ করা যায়।

আরও পড়ুন  জাপান সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস