ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে থাকবেন কারা, জানালেন মির্জা ফখরুল বিয়ের বার্তা দিলেন রাশমিকা ও বিজয় ২২ ম্যাচের জয়রত থামল এক পরাজয়েই,সাথে ১১ শূন্যের বিশাল ধাক্কা খেল ভারত সব বাহিনীর প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম দেউলিয়া পরিস্থিতি বলছে নতুন মন্ত্রী, বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া চাঙ্গা পুঁজিবাজার: সপ্তাহের দ্বিতীয় দিনে সূচকের উল্লম্ফন চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ: দগ্ধ ৯ জনের অবস্থা আশঙ্কাজনক মেক্সিকোর মাদকসম্রাট ‘এল মেঞ্চো’ নিহতের পর দেশজুড়ে সহিংসতা এনআইডি’র বিষয়ে নতুন নির্দেশনা

এনআইডি সংশোধনে লাগে না টাকা, গণবিজ্ঞপ্তি জারি করতে চান ডিজি

এনআইডি,সংশোধন, গণবিজ্ঞপ্তি
  • আপডেট সময় ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • / 133

ছবি সংগৃহীত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে এখন থেকে কোনো টাকা লাগবে না। নাগরিকদের মধ্যে এই ধারণা দূর করতে গণবিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

আরও পড়ুন  এনআইডি নাম পরিবর্তনে ঋণ ও মামলা সংক্রান্ত তথ্য যাচাইয়ের পরিকল্পনা নির্বাচন কমিশনের 

ঢাকা মেইলকে তিনি বলেন, “আমরা একটি গণবিজ্ঞপ্তি দেব, যেখানে বলা থাকবে এনআইডি সংশোধনে কোনো অর্থের লেনদেন না করার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হবে।”

গণবিজ্ঞপ্তি জারির সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আমরা এ বিষয়ে চিন্তা করছি, কারণ সবকিছুর সঙ্গে টাকা প্রয়োজন। এজন্য আমাদের টাকার সংস্থান এবং কমিশনের অনুমোদন দরকার। তবে জনগণকে জানানো প্রয়োজন যে এনআইডি সংশোধনে কোনো টাকা লাগবে না।”

তিনি উল্লেখ করেন যে, কমিশনের নামে ফোন করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। এজন্য তারা ফোন নম্বরের পরিবর্তে এনআইডি নম্বর ব্যবহারের ব্যবস্থা করেছে।

গণবিজ্ঞপ্তিতে কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, “আমরা বলব, এনআইডি সংশোধনে কাউকে টাকা দেবেন না। যদি কেউ টাকা চায়, তবে তার নাম এবং পরিচয় কমিশনে জানানোর অনুরোধ করব।”

তিনি আরও জানান, “আমরা ৩ লাখ ৭৮ হাজার আবেদন তিন মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা করেছি। গত ১৬ মার্চ পর্যন্ত আমরা ২ লাখ ৭৮ হাজার আবেদন শেষ করতে পেরেছি, এবং আমাদের কাছে বর্তমানে ৪ লাখের মতো পেন্ডিং আবেদন রয়েছে, যা আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে।”

এনআইডি সংশোধনের ধীরগতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, “মাঠে ভোটার নিবন্ধনের কাজ চলছে, যার জন্য কর্মকর্তারা ব্যস্ত রয়েছেন। ২২ মার্চ পর্যন্ত ৪৭ লাখ ৫৪ হাজার ভোটার নিবন্ধিত হয়েছে। ভোটার নিবন্ধনের কাজ ৫ মে পর্যন্ত চলবে, এরপর আমরা এনআইডি সংশোধনে মনোযোগ দিতে পারব।”

বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন, এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান রয়েছে, যা জুনে নতুন ভোটার তালিকা প্রকাশ করবে।

নিউজটি শেয়ার করুন

এনআইডি সংশোধনে লাগে না টাকা, গণবিজ্ঞপ্তি জারি করতে চান ডিজি

আপডেট সময় ১০:৫৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে এখন থেকে কোনো টাকা লাগবে না। নাগরিকদের মধ্যে এই ধারণা দূর করতে গণবিজ্ঞপ্তি জারি করার পরিকল্পনা করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর।

আরও পড়ুন  সাবেক এনআইডি ডিজি সালেহ উদ্দিনের এনআইডি ‘ব্লকড’