ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

সুশান্তের মৃত্যু আত্মহত্যাই, জানাল সিবিআই – শেষ হল জল্পনার অবসান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • / 143

ছবি সংগৃহীত

অবশেষে দীর্ঘ পাঁচ বছরের জল্পনার অবসান ঘটাল সিবিআই। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে চলা বিতর্ক ও রহস্যের উপর শেষমেশ সিলমোহর দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। শনিবার মুম্বইয়ের আদালতে জমা দেওয়া চূড়ান্ত রিপোর্টে সিবিআই জানিয়ে দিয়েছে সুশান্ত আত্মহত্যাই করেছিলেন।

২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। প্রথম থেকেই এ মৃত্যু ঘিরে প্রশ্ন উঠতে থাকে এ কি আত্মহত্যা, না কি সাজানো খুন? অভিনেতার পরিবার, ঘনিষ্ঠমহল এমনকি বিভিন্ন রাজনৈতিক নেতারাও দাবি তোলেন পুনরায় তদন্তের। উঠেছিল সুশান্তের মৃত্যু ও তার অফিস সহকারী দিশা সালিয়ানের মৃত্যুর যোগসূত্রের প্রসঙ্গও।

সুশান্তের মৃত্যুর মাত্র সাত দিন আগেই রহস্যজনকভাবে ১২ তলা থেকে পড়ে মৃত্যু হয় দিশার। দিশার বাবা সম্প্রতি বম্বে হাইকোর্টে নতুন করে তদন্তের দাবি জানিয়ে পিটিশন দায়ের করেন। তাঁর অভিযোগ, শিবসেনা নেতা আদিত্য ঠাকরের প্রত্যক্ষ মদতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল।

অন্যদিকে, সুশান্তের তুতো ভাই তথা বিহারের বিজেপি সাংসদ নীরজ কুমার সিং বাবলুও বারবার দাবি করে এসেছেন, সুশান্তের মৃত্যু রাজনৈতিক ষড়যন্ত্রের ফল। তাঁর কথায়, “দিশার দেহে কোনও রক্তের দাগ ছিল না, যা প্রমাণ করে তাকে আগেই হত্যা করা হয়েছিল। সেই ঘটনা ধামাচাপা দিতেই সুশান্তকে সরিয়ে দেওয়া হয়।”

তবে এই সমস্ত দাবি, সন্দেহ ও তর্কের অবসান ঘটিয়ে সিবিআই তাদের অন্তিম রিপোর্টে জানিয়েছে, দীর্ঘ তদন্তে আত্মহত্যা ছাড়া অন্য কোনও সম্ভাবনার প্রমাণ মেলেনি। তাই মামলাটি এখানেই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

এই ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একাংশ তা মেনে নিলেও, অনেকে এখনো বিশ্বাস করতে পারছেন না যে এই প্রতিভাবান অভিনেতার জীবন এমনভাবে শেষ হয়ে যেতে পারে।

নিউজটি শেয়ার করুন

সুশান্তের মৃত্যু আত্মহত্যাই, জানাল সিবিআই – শেষ হল জল্পনার অবসান

আপডেট সময় ০১:৫০:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫