ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গুয়াতেমালা: প্রাচীন সভ্যতা আর আগ্নেয়গিরির দেশ অনলাইন শিক্ষা কার্যক্রমে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চন্দ্রাভিযানের নতুন অধ্যায় দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ পরকীয়া সম্পর্কের জেরে নৃশংসতা প্রেমিকাকে হত্যার পর, দেহ ফ্রিজে রাখলেন নৌবাহিনীর কর্মী অভাব ভুলে আনন্দ দিতেই ভিডিও করেন তাজু: নেপথ্যে এক জীবন সংগ্রামের গল্প মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি: ৪৫০ পদে আবেদনের সুযোগ খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার হরমুজ প্রণালি বন্ধ রেখেই যুদ্ধ শেষের ছক ট্রাম্পের: বদলে যাচ্ছে মার্কিন রণকৌশল

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
  • / 32

ছবি সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ফেনীর সিলোনীয়া এলাকা অতিক্রম করছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন  ফেনী নদীর ভাঙনে দিশেহারা জনপদ, ঘরবাড়ি নিমজ্জিত

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানে আহতদের চিকিৎসা চলছে।
মহিপাল হাইওয়ে থানার সার্জেন্ট কাজল জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসটির অতিরিক্ত গতির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। দুর্ঘটনা কবলিত যান দুটি রাস্তা থেকে সরিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ফেনীতে বালুভর্তি ট্রাকের পেছনে বাসের ধাক্কা: আহত অন্তত ২০

আপডেট সময় ০৭:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় বালুভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনীয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দিদার পরিবহনের একটি যাত্রীবাহী বাস অর্ধশতাধিক যাত্রী নিয়ে ফেনীর সিলোনীয়া এলাকা অতিক্রম করছিল। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বালুভর্তি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ও হেলপারসহ অন্তত ২০ জন যাত্রী গুরুতর আহত হন।

আরও পড়ুন  দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের, আহত অন্তত ১৫