ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / 149

ছবি সংগৃহীত

খাগড়াছড়ি জেলা শহরের পর্যটন হোটেল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে পর্যটন হোটেলের পাশের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ওই যুবকটি ভবঘুরে ছিল। দীর্ঘদিন ধরে তাকে ওই এলাকার আশপাশে অসুস্থ অবস্থায় ঘোরাফেরা করতে দেখা যেত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণেই তার মৃত্যু হতে পারে।

আরও পড়ুন  পেরুতে সোনার খনিতে নৃশংসতা, অপহৃত ১৩ শ্রমিকের মরদেহ উদ্ধার

ঘটনার পর খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, উদ্ধার হওয়া মরদেহের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা রহস্য আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) অবহিত করা হয়েছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

খাগড়াছড়িতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৩১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬