ঢাকা ১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘প্রকৃত চুক্তি’ না মানলে ফের যুদ্ধের হুমকি: ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি শুক্রবার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ২৭ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে মালয়েশীয়ার জাহাজ ইরানকে অস্ত্র দিলেই ৫০ শতাংশ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের বৃহস্পতিবার ৯ এপ্রিল: রেকর্ড উচ্চতায় স্বর্ণের দাম, একদিনেই বাড়ল বড় ব্যবধানে  যুদ্ধবিরতি: স্বস্তি ও শঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা নরসিংদীতে স্বর্ণকারদের দ্বন্দ্বে অ্যাসিড নিক্ষেপ, ঝলসে গেল ৩ বন্ধুর শরীর মালয়েশিয়ায় দুই কারখানায় অভিযানে ৭৯ বাংলাদেশি গ্রেপ্তার আজকের নামাজের সময়সূচি: ৯ এপ্রিল ২০২৬ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে চলছে ভোটগ্রহণ

২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬
  • / 54

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসের এক নৃশংসতম রাত, যখন অপারেশন সার্চলাইট এর মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালায়।

কালরাত্রি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। কেন তা প্রতিরোধ করা যায়নি, সেটি এখনো গবেষণার বিষয়।

আরও পড়ুন  ইতিহাস গড়ে গর্বিত সালাহ

প্রধানমন্ত্রী আরও বলেন, ওই রাতেই চট্টগ্রামে অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধের মধ্য দিয়ে শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে স্বাধীনতার পথ তৈরি করে।

তিনি ভবিষ্যৎ প্রজন্মের কাছে ২৫ মার্চের ইতিহাস তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা—সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার মধ্য দিয়েই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব।

নিউজটি শেয়ার করুন

২৫ মার্চের গণহত্যা: ইতিহাস জানাতে জোর দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৩৮:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ ছিল বাংলাদেশের ইতিহাসের এক নৃশংসতম রাত, যখন অপারেশন সার্চলাইট এর মাধ্যমে পাকিস্তানি দখলদার বাহিনী নিরস্ত্র মানুষের ওপর গণহত্যা চালায়।

কালরাত্রি উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা এবং রাজারবাগ পুলিশ লাইনসসহ বিভিন্ন স্থানে শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, এই হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত। কেন তা প্রতিরোধ করা যায়নি, সেটি এখনো গবেষণার বিষয়।

আরও পড়ুন  আনুষ্ঠানিক ভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী