ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সোহাগ হত্যা: নৃশংসতার প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫
  • / 287

ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী সোহাগকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন  ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

গত ১১ জুলাই (শুক্রবার) রাত থেকে শুরু হওয়া বিক্ষোভে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা। রাত ১০টার দিকে টিএসসি থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হল সংলগ্ন যাত্রী ছাউনির পাশে এসে শেষ হয়। নেতাকর্মীরা এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

একই দাবিতে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। প্রকাশ্যে এমন ভয়াবহ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বুয়েটের শিক্ষার্থীরাও ওই স্থানে পৃথকভাবে সমাবেশে অংশ নেন। তারা বলেন, একজন মানুষকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সন্ত্রাসবিরোধী ঐক্য’ ব্যানারে বটতলা এলাকা থেকে একটি মিছিল বের করেন। তারা দ্রুত বিচার দাবি করেন এবং নিরাপত্তাহীনতার প্রতিবাদ জানান।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সোহাগ হত্যার প্রতিবাদে জিরো পয়েন্টে জমায়েত হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে মিছিল করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও দলমত নির্বিশেষে শিক্ষার্থীরা একত্রিত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এছাড়া চট্টগ্রাম ও পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের কোনো চাঁদাবাজ বা অপরাধীর স্থান হবে না।

গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে সোহাগকে কুপিয়ে এবং মাথায় পাথর মেরে হত্যা করা হয়। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোহাগকে প্রথমে হাসপাতালের গেটের ভেতরে মারধর করা হয়। পরে তাকে গেটের বাইরে এনে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে।

নিউজটি শেয়ার করুন

সোহাগ হত্যা: নৃশংসতার প্রতিবাদে উত্তাল দেশের বিশ্ববিদ্যালয়গুলো

আপডেট সময় ০৯:৫২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫