ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১১:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / 229

ছবি সংগৃহীত

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকার নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য রাসেল খন্দকার।

আরও পড়ুন  গ্রেফতার হলেন আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

স্থানীয়রা জানান, অসুস্থ বাবা আব্দুল মান্নানকে চিকিৎসার জন্য এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন জুয়েল ও রাসেল। তারা ব্যাটারিচালিত অটোরিকশায় করে রওনা দেন। কিন্তু পথিমধ্যে চড়িয়া মধ্যপাড়া এলাকায় মহাসড়কের খানাখন্দপূর্ণ জায়গায় অটোরিকশাটি মাঝ রাস্তায় উঠে পড়ে।

ঠিক সেই সময় বনপাড়াগামী একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল মান্নান ও তার ছেলে জুয়েল খন্দকার। রক্তাক্ত অবস্থায় রাসেল খন্দকারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠান।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে। তবে চালক ও হেলপার দুর্ঘটনার পরপরই পালিয়ে যায়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, “মর্মান্তিক এ দুর্ঘটনায় বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের ওই অংশে বড় বড় গর্ত ও খানাখন্দ থাকায় প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাকের চাপায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ১১:২১:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের হাটিকুমরুলে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া মধ্যপাড়া এলাকার নুর জাহান হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সলঙ্গা থানার পুরনা বেড়া গ্রামের আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছোট ছেলে জুয়েল খন্দকার (৩৫)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরেক সদস্য রাসেল খন্দকার।

আরও পড়ুন  দুধ বিক্রি থেকে আয় কম, লোকসানে খামারিরা