ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • / 245

ছবি সংগৃহীত

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

আরও পড়ুন  ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, বাড়ছে কেনাকাটার উন্মাদনা

জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্র সংসদ নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র করছে। এর মাধ্যমে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের পুনরাবৃত্তি ঘটানোর পাঁয়তারা চলছে, যা ছাত্রসমাজ কোনোভাবেই মেনে নেবে না।”

তিনি আরও অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে না। এখনও সচিবালয়সহ গুরুত্বপূর্ণ পদগুলোতে স্বৈরাচার সরকারের আস্থাভাজন ব্যক্তিরা বসে রয়েছেন এবং আগের ন্যায় দেশ চালাচ্ছেন।

এ সময় তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, জুলাই সনদ প্রকাশের দাবিতে ছাত্রশিবির অন্য সংগঠনগুলোর সঙ্গে নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবে, যদি সরকার তাদের দাবি উপেক্ষা করে।

সংবাদ সম্মেলনে জুলাই অভ্যুত্থানের স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচিরও ঘোষণা দেন শিবির সভাপতি। এই কর্মসূচির মধ্যে রয়েছে নানা সভা-সমাবেশ, মিছিল, পোস্টার ক্যাম্পেইন ও সচেতনতামূলক কর্মসূচি।

তিনি আরও বলেন, “দেশের ছাত্র সমাজের অধিকার রক্ষায় আমরা রাজপথে আছি এবং থাকব। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই অধিকার থেকে আমাদের দূরে সরানো যাবে না।”

শিবির সভাপতি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “অগণতান্ত্রিক শক্তির কাছে মাথা নত নয়, আমরা গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।”

সংবাদ সম্মেলনে শিবিরের কেন্দ্রীয় নেতাসহ ঢাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ক্যাম্পাসে সন্ত্রাস ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চালাচ্ছে একটি মহল: ছাত্রশিবির সভাপতি

আপডেট সময় ০৯:৩৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিবেশ তৈরির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে ক্যাম্পাসে অস্থিরতা ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।

সোমবার (৩০ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সঙ্গে জুলাই মাসব্যাপী কর্মসূচি ও আসন্ন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে দলের অবস্থান তুলে ধরেন শিবির সভাপতি।

আরও পড়ুন  শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় কুয়েট ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা