ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ সীমান্তে ৫৪ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় ফুচকা জব্দ

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 148

ছবি সংগৃহীত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ফুচকাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধার করা ট্রাকটিতে প্রায় ৫,৪৮০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন  ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ফুচকাভর্তি এই ট্রাক জব্দ করা হয়েছে। ট্রাকটি মালিকবিহীন অবস্থায় ধনপুর ইউনিয়নে রাখা ছিল। আটককৃত ভারতীয় ফুচকা ও ট্রাক সুনামগঞ্জ শুল্ক অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’

অধিনায়ক আরও জানান, বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে অভিযান এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করেছে। ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম চলমান থাকবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় সুনামগঞ্জের বিভিন্ন স্থানে ভারত থেকে অবৈধ পথে পণ্য আনা-নেওয়ার প্রবণতা রয়েছে। এতে স্থানীয় বাজারেও বিদেশি পণ্যের চাহিদা মেটানোর চেষ্টা করে একটি অসাধু চক্র। তবে বিজিবির তৎপরতায় এমন চোরাচালান বেশিরভাগ ক্ষেত্রেই আটকে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজিবি কর্মকর্তারা মনে করছেন, সীমান্তে নজরদারি ও নিয়মিত অভিযান চালালে এই ধরনের চোরাচালান কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব। জনসচেতনতা ও স্থানীয় প্রশাসনের সহায়তায় সীমান্তে অবৈধ পণ্যের প্রবাহ বন্ধ করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ।

বিজিবির এ ধরনের সাফল্যে এলাকাবাসীর মধ্যেও স্বস্তি ফিরেছে। তারা আশা করছেন, বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার হলে সীমান্তবর্তী এলাকাগুলো চোরাচালানমুক্ত রাখা সহজ হবে।

নিউজটি শেয়ার করুন

সুনামগঞ্জ সীমান্তে ৫৪ লাখ টাকার ট্রাকভর্তি ভারতীয় ফুচকা জব্দ

আপডেট সময় ০৪:০৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৮ জুন) ভোর পাঁচটার দিকে উপজেলার ৩ নম্বর ধনপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ফুচকাগুলো উদ্ধার করা হয়।

বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, উদ্ধার করা ট্রাকটিতে প্রায় ৫,৪৮০ কেজি ভারতীয় ফুচকা পাওয়া গেছে, যার আনুমানিক বাজারমূল্য ৫৩ লাখ ৭০ হাজার টাকা।

আরও পড়ুন  সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি আহত