ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

জেমস ওয়েব টেলিস্কোপ তুললো সৌরজগতের বাইরের গ্রহের প্রথম সরাসরি ছবি

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / 345

ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) আবারও নতুন ইতিহাস গড়লো। মহাকাশের অনন্যসব চিত্র প্রকাশ করে শুরুর থেকেই তাক লাগানো এই টেলিস্কোপ এবার মহাকাশবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করলো। প্রথমবারের মতো সৌরজগতের বাইরে থাকা একটি গ্রহের সরাসরি ছবি তুলতে সক্ষম হয়েছে জেমস ওয়েব, যা বিজ্ঞানীদের কাছে এক বিরল অর্জন হিসেবে বিবেচিত।

টিডব্লিউএবি নামের এই বিশাল বহির্গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১১১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। গবেষকরা জানিয়েছেন, গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ১০০ গুণ বড় এবং এটি একটি তরুণ লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান।

আরও পড়ুন  তারুণ্যের উৎসবে কাল কনসার্ট মাতাবেন জেমস, শুরু হয়েছে প্রাণবন্ত আয়োজন 

এটিই এখন পর্যন্ত সরাসরি পর্যবেক্ষণে ধরা পড়া সবচেয়ে ছোট বহির্গ্রহ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে জেমস ওয়েবের মাধ্যমে একাধিক বহির্গ্রহ শনাক্ত হলেও তাদের সরাসরি ছবি তোলা সম্ভব হয়নি। সাধারণত নক্ষত্রের আলো কমে যাওয়ার ভিত্তিতে ট্রানজিট পদ্ধতিতে বহির্গ্রহ শনাক্ত করা হয়ে থাকে, কারণ এই গ্রহগুলোর নিজস্ব আলো খুবই ক্ষীণ, যা ছবি তোলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।

কিন্তু জেমস ওয়েব সেই সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সৌরজগতের বাইরে থাকা এই গ্রহের স্পষ্ট ছবি তুলতে সক্ষম হয়েছে, যা বিজ্ঞানীদের জন্য এক যুগান্তকারী সাফল্য। প্রাথমিক বিশ্লেষণে জানা গেছে, এই গ্রহের তাপমাত্রা আনুমানিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।

ফরাসি গবেষণা সংস্থা প্যারিস অবজারভেটরির বিজ্ঞানী অ্যান-মেরি ল্যাগ্রেঞ্জ এই সাফল্যকে ‘অভূতপূর্ব’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, “বহির্গ্রহ শনাক্ত করাই যেখানে চ্যালেঞ্জিং, সেখানে সরাসরি ছবি তোলা এক বিশাল বৈজ্ঞানিক অগ্রগতি।”

তিনি আরও উল্লেখ করেন, বহু লক্ষ বছর আগে গঠিত এই গ্রহটির চারপাশে রয়েছে এক ধরনের পাতলা বলয়, যাকে ‘ট্রোজান রিং’ বলা হচ্ছে। এই বলয় এবং গ্রহের পরিবেশ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ আরও বাড়িয়েছে এই আবিষ্কার।

মহাকাশ গবেষণার ইতিহাসে এই সাফল্য নতুন এক দিগন্তের দরজা খুলে দিলো, যা ভবিষ্যতে বহির্গ্রহ এবং তাদের সম্ভাব্য জীবনধারণের উপযোগিতা নিয়ে আরও গভীর অনুসন্ধানে সহায়তা করবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।

নিউজটি শেয়ার করুন

জেমস ওয়েব টেলিস্কোপ তুললো সৌরজগতের বাইরের গ্রহের প্রথম সরাসরি ছবি

আপডেট সময় ১০:৫৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

পৃথিবী থেকে মহাকাশে পাঠানো সবচেয়ে বড় এবং অত্যাধুনিক জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ (জেডব্লিউএসটি) আবারও নতুন ইতিহাস গড়লো। মহাকাশের অনন্যসব চিত্র প্রকাশ করে শুরুর থেকেই তাক লাগানো এই টেলিস্কোপ এবার মহাকাশবিজ্ঞানে নতুন দিগন্তের সূচনা করলো। প্রথমবারের মতো সৌরজগতের বাইরে থাকা একটি গ্রহের সরাসরি ছবি তুলতে সক্ষম হয়েছে জেমস ওয়েব, যা বিজ্ঞানীদের কাছে এক বিরল অর্জন হিসেবে বিবেচিত।

টিডব্লিউএবি নামের এই বিশাল বহির্গ্রহটি পৃথিবী থেকে প্রায় ১১১ আলোকবর্ষ দূরে অবস্থান করছে। গবেষকরা জানিয়েছেন, গ্রহটি পৃথিবীর চেয়ে প্রায় ১০০ গুণ বড় এবং এটি একটি তরুণ লাল বামন নক্ষত্রকে কেন্দ্র করে ঘূর্ণায়মান।

আরও পড়ুন  সূর্যের ভয়ংকর সৌরদাগের বিস্ময়কর ছবি ধারণ করল বৃহত্তম সৌর টেলিস্কোপ