ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট কর্পোরেট প্রতিনিধিদের সঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / 147

ছবি সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  গাজীপুরে লরি-অটোরিকশা সংঘর্ষে নিহত ২, আহত আরো কয়েকজন

সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৪ জুন) উপজেলা ও পৌর বিএনপির পৃথক দুইটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। একটি কমিটিতে নুরুল ইসলাম সিকদারকে আহ্বায়ক এবং এম আনোয়ার হোসেনকে সদস্য সচিব করা হয়। অন্যদিকে মাহমুদ সরকারকে আহ্বায়ক ও মহসিন উজ্জামানকে সদস্য সচিব করে আরেকটি কমিটি গঠন করা হয়। এই কমিটিগুলোতে বহু ত্যাগী নেতাকর্মীকে বাদ দেওয়ার অভিযোগ তুলে পদবঞ্চিত নেতারা আজ সকালে কালিয়াকৈর বাজারে বিক্ষোভ মিছিল বের করেন।

অন্যদিকে, নবগঠিত কমিটির পক্ষ থেকে সমর্থকরা আনন্দ মিছিল বের করলে দুই পক্ষের মিছিল একই এলাকায় পৌঁছালে শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে।

এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

নবগঠিত কমিটির সদস্য সচিব এম আনোয়ার হোসেন বলেন, “নতুন কমিটি গঠনের পর আমরা আনন্দ মিছিল বের করলে, প্রতিপক্ষের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের প্রায় ২০-২৫ জন আহত হন।”

অপরপক্ষের নেতা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ বলেন, “এই কমিটিতে ত্যাগী নেতাদের বাদ দেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল করছিলাম। কিন্তু ব্যারিস্টার ইশরাক আহমেদের অনুসারীরা আমাদের ওপর হামলা চালায়। এতে আমাদের ১০-১৫ জন আহত হয়েছেন। আমরা এই কমিটি বাতিলের দাবি জানাই।”

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের বলেন, “বিএনপির দুই পক্ষই মিছিল বের করলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

কালিয়াকৈরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০

আপডেট সময় ০৫:৩৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে রোববার (১৫ জুন) বেলা ১১টার দিকে বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আরও পড়ুন  আরাকান আর্মির ঘাঁটি দখলে তুমুল সংঘর্ষ, বাংলাদেশে পাহাড়ে আতঙ্ক