ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
  • / 135

ছবি সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাট ঘিরে যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন  আশুরা কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা সর্বোচ্চ: ডিএমপি কমিশনার

রবিবার (১ জুন) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত বিশেষ সমন্বয় সভায় ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, “সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না। হাটে পশুবাহী যান জোর করে ঢোকানো বা ব্যাপারীদের চাপ দিয়ে পশু বিক্রি করানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় পশুর হাট, কোরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন, যানবাহন চলাচল, আইন-শৃঙ্খলা এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ডিএমপি কমিশনার আরও বলেন, “পশুবাহী যানবাহন যত্রতত্র লোড-আনলোড করা যাবে না। হাটে প্রবেশ বা পশু পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এসব বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।”

তিনি জানান, পশুর হাট অবশ্যই সিটি করপোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ থাকবে। সড়ক বা রাস্তায় কোনোভাবেই হাট বসানো যাবে না।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার হোসেন বলেন, “যেকোনো সমস্যা বা অনিয়মের ক্ষেত্রে ৯৯৯ নম্বরে ফোন করে সহযোগিতা চাওয়া যাবে। প্রয়োজনে ভিডিও প্রমাণ রেখে ব্যবস্থা নিতে হবে। সড়ক অবরোধ করে হাট বসানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”

অপরদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম জানান, “পশুর সংকট নিয়ে গুজব ছড়িয়ে বাজার অস্থির করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, প্রাণিসম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ডিপিডিসি, ডেসকো ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

ডিএমপি’র পক্ষ থেকে হাট সংশ্লিষ্ট সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যেন নগরবাসী নির্বিঘ্নে কোরবানির পশু ক্রয়-বিক্রয় করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে।

নিউজটি শেয়ার করুন

পশুর হাটে অতিরিক্ত হাসিল ও অনিয়মে কঠোর ব্যবস্থা নেবে ডিএমপি: ডিএমপি কমিশনার

আপডেট সময় ০৬:৩৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর হাট ঘিরে যেকোনো ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা রোধে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আরও পড়ুন  পাকিস্তানে সরকারি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণে কমিশনারসহ নিহত ৫, আহত ১১