ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর সেই ‘ধর্ষণকাণ্ড’: ছয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার নিউজিল্যান্ড: প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার এক অনন্য দেশ অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সম্পর্ক আরও শক্তিশালী করার আশা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধে জার্মান চ্যান্সেলরের সমর্থন দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫
  • / 222

ছবি: সংগৃহীত

রাজধানীর বেইলি রোডের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১০। এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।

আরও পড়ুন  হাতিরঝিলে বিলাসবহুল গাড়ি থেকে এক লাখ ৬০ হাজার ইয়াবা জব্দ: গ্রেপ্তার চার

মঙ্গলবার (২৭ মে) রাত ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে র‍্যাব-১০ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, একটি সংঘবদ্ধ চোরাচালান চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে কষ্টিপাথরের দুষ্প্রাপ্য মূর্তি ও বিদেশি মদ সংগ্রহ করে রাজধানীতে মজুদ করছে।”

এরই প্রেক্ষিতে মঙ্গলবার বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বেইলি রোডের ‘বেইলি হাইটস’ ভবনের চতুর্থ তলায় অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ৩৪ কোটি টাকা মূল্যের তিনটি কষ্টিপাথরের মূর্তি ও ৪০ লাখ টাকা মূল্যের ১১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মূর্তিগুলোর মধ্যে দুটি বিষ্ণু দেবের এবং একটি গরুর বলে ধারণা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী,

* একটি মূর্তির ওজন ৮৮.৯৫০ কেজি ও উচ্চতা ৪২.৫ ইঞ্চি

* দ্বিতীয়টির ওজন ১৯.৬৫০ কেজি ও উচ্চতা ২৬.৫ ইঞ্চি

* তৃতীয়টির ওজন ৯২.৬৯০ কেজি ও উচ্চতা ২২.৫ ইঞ্চি

স্থানীয় স্বর্ণকারদের মাধ্যমে প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে যে, মূর্তিগুলো প্রাচীন কষ্টিপাথরের তৈরি।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং দ্রুত অর্থ উপার্জনের আশায় এই অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।

উদ্ধারকৃত প্রাচীন মূর্তিগুলো যথাযথ প্রক্রিয়ায় জাদুঘরে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

বেইলি রোডে ফ্ল্যাট থেকে কোটি টাকার বিষ্ণু মূর্তি ও বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৪

আপডেট সময় ১০:৫৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫

রাজধানীর বেইলি রোডের একটি অভিজাত ফ্ল্যাটে অভিযান চালিয়ে তিনটি দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি ও বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাব-১০। এই অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোহাম্মদ জাকির হোসেন (৬৫), আহমদ মোস্তফা (৪৪), মো. আনারুল হক (৪৮) ও মো. হাবিবুর রহমান (৪২)।

আরও পড়ুন  গ্রেপ্তার হলেন সাবেক এমপি মমতাজ