ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নোয়াখালীর সেই ‘ধর্ষণকাণ্ড’: ছয়জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা নড়াইলে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার বছর শুরুর মাসেই ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭ নগদ টাকা মিলবে ‘ফ্যামিলি কার্ডে’, অগ্রাধিকার পাবেন হতদরিদ্র ও নারীরা বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ, হিরো আলম গ্রেপ্তার নিউজিল্যান্ড: প্রকৃতি, সংস্কৃতি ও আধুনিক রাষ্ট্রব্যবস্থার এক অনন্য দেশ অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সম্পর্ক আরও শক্তিশালী করার আশা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধে জার্মান চ্যান্সেলরের সমর্থন দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক

মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • / 231

ছবি: সংগৃহীত

রাজধানীর মাটিকাটা এলাকায় ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রটির ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।

আরও পড়ুন  সিলেট সীমান্তে বিজিবির অভিযানে প্রায় দেড় এক কোটির চোরাই পণ্য জব্দ

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত প্রায় দুটার দিকে শুরু হওয়া এ অভিযান চলে ভোর পাঁচটা পর্যন্ত। এ সময় গ্যাং সদস্যদের কাছ থেকে তিনটি স্বয়ংক্রিয় পিস্তল, একটি রিভলবার, ২৮ রাউন্ড গুলি এবং বিভিন্ন অপরাধমূলক সরঞ্জাম উদ্ধার করা হয়।

অভিযানের সময় গ্যাং সদস্যরা গ্রেপ্তার এড়াতে সেনা টহল দলের ওপর হামলার চেষ্টা চালায়। তবে সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সতর্কতামূলকভাবে ফাঁকা গুলি ছোড়ে। পরে গ্যাং সদস্যরা পালাতে ব্যর্থ হয়ে সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, মাটিকাটা এলাকায় দীর্ঘদিন ধরে গ্যাংটির কার্যক্রম পর্যবেক্ষণে ছিল সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দারা এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপরাধমূলক কার্যক্রমের তথ্য সেনা ক্যাম্প কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসীরা। তারা আশা প্রকাশ করেন, এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে এবং অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা রাখবে।

এদিকে, গ্যাং সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, ‘হিটলু বাবু গ্যাং’-এর ১০ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০২:৫৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

রাজধানীর মাটিকাটা এলাকায় ‘হিটলু বাবু গ্যাং’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে চক্রটির ১০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পরিচালিত এ অভিযানে অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাষানটেক সেনা ক্যাম্প থেকে অভিযান পরিচালনা করে ৮৬ স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেড।

আরও পড়ুন  হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান