ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন, রাজপথে হুমকি নয়: রিজভী ‘যৌনাঙ্গ চুরি’র গুজবে আফ্রিকায় ৮০ জনের বেশি নিহত সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ধর্মঘট প্রত্যাহার ভারতীয়দের, শনিবার থেকে হিলি বন্দরে বাণিজ্য শুরু জেন-জিদের পর এবার শিক্ষা সংস্কারের দাবিতে ভারতে জেন-আলফার বিক্ষোভ এক্সপ্রেসওয়ে থেকে স্কচটেপ মোড়ানো মরদেহ উদ্ধার প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে শত বছর পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ট্রাম্পের প্রতিকৃতি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির রেকর্ড স্মৃতি মন্ধানার কিংবদন্তি গাজী মাজহারুলের প্রয়াণ দিবস আজ

হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 1201

ছবি: সংগৃহীত

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল বেশ প্রস্তুতি নিয়েছে। ঢাকা ও সিলেটে দুই দফায় ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে তালিম নিয়েছেন লিটন-শান্তরা। এছাড়া টানা তিনটি সিরিজে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়ে দুবাইয়ের পথে যাত্রা করেছে দল, এবার মাঠে নিজেদের দক্ষতা প্রমাণের পালা।

আরও পড়ুন  পাকিস্তানে ট্রেন অভিযানে এখন পর্যন্ত ২৭ সশস্ত্র ব্যক্তি নিহত, সন্ত্রাস দমনে অভিযান অব্যাহত

হংকংকে ‘খর্বশক্তি’ মনে হলেও বাংলাদেশ তা গুরুত্ব দিয়ে নিচ্ছে। টি-টোয়েন্টিতে এ পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে দুই দল। ২০১৪ সালে চট্টগ্রামে অনুষ্ঠিত বিশ্বকাপে হংকংয়ের কাছে বাংলাদেশ ২ উইকেটে হেরেছিল। তবে এশিয়া কাপে টাইগাররা ফেভারিট হিসেবে মাঠে নামছে।

প্রথম ম্যাচের সম্ভাব্য একাদশে ওপেনিং দায়িত্বে থাকবেন তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন। লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), হৃদয়, জাকের আলি, সাইফ হাসান ও শামীম পাটোয়ারী মিডল অর্ডারে থাকবেন। শেখ মেহেদী ব্যাটিং ও বোলিং উভয় দিকেই দলের কাজে আসবেন। পেস বোলিং ইউনিটে মুস্তাফিজ, তাসকিন ও তানজিম সাকিবের খেলার সম্ভাবনা বেশি। স্পিন ও পেস মিলিয়ে দল সম্ভবত দুই স্পিনার ও তিন পেসারের সমন্বয়ে সাজানো হবে।

বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), সাইফ হাসান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজটি শেয়ার করুন

হংকং ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ দলের এশিয়া কাপ অভিযান

আপডেট সময় ০২:৪০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হচ্ছে হংকংয়ের বিপক্ষে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৮:৩০ মিনিটে আবুধাবির শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে টাইগাররা।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল বেশ প্রস্তুতি নিয়েছে। ঢাকা ও সিলেটে দুই দফায় ট্রেনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তত্ত্বাবধানে তালিম নিয়েছেন লিটন-শান্তরা। এছাড়া টানা তিনটি সিরিজে জয়ী হওয়ার আত্মবিশ্বাস নিয়ে দুবাইয়ের পথে যাত্রা করেছে দল, এবার মাঠে নিজেদের দক্ষতা প্রমাণের পালা।

আরও পড়ুন  মাটিকাটায় সেনাবাহিনীর অভিযান, 'হিটলু বাবু গ্যাং'-এর ১০ সদস্য গ্রেপ্তার