ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / 131

ছবি সংগৃহীত

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  শুল্ক-কর ব্যবস্থায় বড় পরিবর্তনের আশ্বাস, ব্যবসায়ীদের জন্য সুখবর

সোমবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ ফেব্রুয়ারি বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকারের (জিটুজি) চুক্তির আওতায় এই চাল আমদানি করা হয়েছে। ভিয়েতনামের হাইফং বন্দর থেকে এমভি থাই বিন-০৯ নামক জাহাজে করে ২০ হাজার মেট্রিক টন আতপ চাল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত হয়েছিল, যা ইতোমধ্যে দেশের বিভিন্ন বন্দরে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দরে পৌঁছানো চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চাল খালাসের প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, দেশের চালের মজুত পরিস্থিতি শক্তিশালী করতে এবং বাজার স্থিতিশীল রাখতে সরকার এই আমদানির উদ্যোগ নেয়। চলতি অর্থবছরে চাল আমদানির জন্য একাধিক দেশের সঙ্গে চুক্তি করেছে সরকার। এরই অংশ হিসেবে ভিয়েতনাম থেকে জিটুজি ভিত্তিতে এই আতপ চাল আমদানি করা হলো।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে সরবরাহ বৃদ্ধি করে চালের দাম সহনীয় রাখতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি, ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী আন্তর্জাতিক উৎস থেকে চাল আমদানির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভিয়েতনাম থেকে আমদানি করা হল আরও ২০ হাজার মেট্রিক টন চাল

আপডেট সময় ০৪:২২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

ভিয়েতনাম থেকে আমদানি করা আরও ২০ হাজার মেট্রিক টন আতপ চাল দেশে এসে পৌঁছেছে। খাদ্য অধিদপ্তরের অধীন এই চালের চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

আরও পড়ুন  এনবিআরের পূর্ণ শাটডাউনে অচল দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম