ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

মোদি সৌদি আরব থেকে ফিরলেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / 154

ছবি সংগৃহীত

ভারত-শাসিত জম্মু-কাশ্মিরে হামলায় ২৬ জন নিহত হয়েছেন। উপত্যকাটির অনন্তনাগ বিভাগের পেহেলগামে এ হামলা হয়। এই ঘটনায় সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের কমিটির সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলেও খবর পাওয়া যাচ্ছে। বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ভারতের জম্মু ও কাশ্মিরে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। মঙ্গলবারের এই হামলাকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বাধিক প্রাণঘাতী বেসামরিক হামলা বলে অভিহিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।

এনডিটিভি বলছে, মোদি বুধবার সকালে নয়াদিল্লিতে পৌঁছান। তার সৌদি সফর মূলত বুধবার রাতে শেষ হওয়ার কথা ছিল, তবে কাশ্মিরের ঘটনায় তা আগেভাগেই শেষ করেন তিনি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সৌদি রাজপ্রাসাদে গিয়ে সৌদি নেতৃত্বকে মোদির সফর সংক্ষিপ্ত হওয়ার কারণ জানান।

সৌদি আরবে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত সুহেল আজাজ খান বলেন, “কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার বিষয়ে আলোচনা হয়েছে এবং সৌদি যুবরাজ এ হামলার নিন্দা জানিয়েছেন। সন্ত্রাসবিরোধী সহযোগিতায় ভারত ও সৌদি আরব একসাথে কাজ করছে।”

এদিকে দেশে ফিরে মোদি আজ দিল্লিতে ‘ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি’র জরুরি বৈঠকে সভাপতিত্ব করবেন বলে জানা গেছে। ওই বৈঠকে কাশ্মির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার নিন্দা জানিয়েছেন এবং মোদির সঙ্গে ফোনে কথা বলবেন বলে হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ ট্রাম্প লেখেন: “কাশ্মির থেকে আসা খবরে আমরা শোকাহত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

বিষয় :

নিউজটি শেয়ার করুন

মোদি সৌদি আরব থেকে ফিরলেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনা

আপডেট সময় ০৯:৫৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫