ঢাকা ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 174

ছবি সংগৃহীত

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দেওয়া ছয় দফা দাবি না মানায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন  পলিটেকনিক শিক্ষার্থীদের আজ সারাদেশে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি

এর আগে সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাস্তায় নামেন পলিটেকনিকের শিক্ষার্থীরা।

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরেন। এতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। আর যানজটের কারণে সড়কে চলাচলকারী মানুষ পড়েছে সীমাহীন দুর্ভোগে।
পলিটেকনিক শিক্ষার্থীদের দাবিগুলো হলো :

১. ২০২১ সালের নিয়োগ প্রাপ্ত বিতর্কিত সব ক্রাফট ইন্সট্রাক্টরকে কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে।

২. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদি নিশ্চিত করতে হবে এবং প্রতি সিমেস্টার (পর্ব) পূর্ণ মেয়াদের (৬ মাস) করতে হবে।

৩. উপসহকারী প্রকৌশলী পদে (১০ম গ্রেড) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ব্যতীত অন্য কেউ আবেদন করতে পারবেন না। উপসহকারী প্রকৌশলী ও সমমান পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।

৪. কারিগরি শিক্ষা বোর্ড সংস্কার করে কারিগরি সেক্টর পরিচালনায় কারিগরি শিক্ষাবহির্ভূত কোনো জনবল থাকতে পারবে না।

৫. কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিতর্কিত নিয়োগ বিধিমালা সংশোধন করে সব শূন্য পদে কারিগরি জনবল নিয়োগের মাধ্যমে শিক্ষক সংকট দূর করতে হবে।

৬. উচ্চ শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য প্রস্তাবিত চারটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ সিট নিশ্চিত করতে হবে।

দেশের বিভিন্ন জেলায় সড়ক ও রেল ক্রসিং অবরোধ করেও তারা। এতে ট্রেন শিডিউল বিপর্যয় ঘটে।

নিউজটি শেয়ার করুন

দাবি আদায়ে দেশজুড়ে অবরোধ কর্মসূচি ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

আপডেট সময় ০৮:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে রেলপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। তাদের দেওয়া ছয় দফা দাবি না মানায় এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকায় সড়ক অবরোধ কর্মসূচি শেষে তারা এ কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন  আজ বাদ জুমা: সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের একযোগে বিক্ষোভ