ঢাকা ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

প্যালেস্টাইনের পক্ষে গর্জে উঠলো ভোলা, রাস্তায় লাখো মানুষের ঢল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
  • / 157

ছবি সংগৃহীত

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  ভোলার চরে তরমুজের বাম্পার ফলন, ব্যাপক লাভের আশা কৃষকদের

খোঁজ নিয়ে জানা যায়, কর্মসূচি সফল করতে সকাল থেকে ভোলা জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সব দলের নেতাকর্মীরা শহরের কালিনাথ বাজার এলাকায় জমায়েত হতে থাকেন। এ সময় ভোলা শহরের কালিনাথ বাজার, মোল্লাপট্টি, সদর রোড, বাংলাস্কুল মোড়, নতুন বাজারসহ পুরো শহর লোকে লোকারণ্য হয়ে যায়।

কর্মসূচিটি সফল করতে গত কয়দিন ধরে ভোলার বিভিন্ন মসজিদসহ সব ইউনিয়নের হাটবাজারে প্রচারণা চালানো হয়। ভোলার বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠনের ঐক্যবদ্ধে গঠন করা হয় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

তাদের ব্যাপক প্রস্তুতিতে শহরে জনস্রোত ছড়িয়ে পড়ে। হাটখোলা মসজিদ চত্বরে তৈরি করা হয় মঞ্চ। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের গাজায় বর্বর দখলদার ইসরাইলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা, বোমা বর্ষণ, রাসায়নিক হামলা চালিয়ে আসছে। এ অমানবিক সহিংসতা ও নির্বিচারে গণহত্যার শিকার নিরীহ মুক্তিকামী ফিলিস্তিনি নারী-পুরুষ ও শিশু।

ইসরায়েলি দখলদার বাহিনী ফিলিস্তিনের ওপর যে বর্বর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে তা বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। এবারের গণহত্যা যেন কফিনের শেষ পেরেক। ফিলিস্তিনিদের হত্যা ও বিতাড়িত করার মাধ্যমে মূলত মুসলমানদের প্রথম কেবলা মসজিদুল আকসাসহ ফিলিস্তিনের পবিত্র ভূমি দখলই মার্কিন-ইহুদি চক্রের মূল লক্ষ্য।

তারা আরো বলেন, দখলদার ইসরাইলের এ বর্বরতার প্রতিবাদে ফুসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। বিশ্বের প্রায় ২০০ কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে।

গাজায় নিরীহ শিশু, নারী এবং সাধারণ মানুষের উপর যে নৃশংসতা চালানো হচ্ছে এটি একটি চরম মানবিক ও নৈতিক সংকট। গাজায় বাড়িঘর, স্থাপনা, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ইত্যাদি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে মানবিক করিডোরে হামলা এবং জরুরী স্বাস্থ্যসেবা কাঠামো ধ্বংসের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড সভ্যতার চরম অবক্ষয়। তাই এখনই সময় মুসলিম বিশ্বকে একযোগে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর।

গাজায় যে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও ধ্বংসযজ্ঞ সংগঠিত হচ্ছে এই নিষ্ঠুরতার প্রতিবাদ ও মজলুম ফিলিস্তিনের মুসলমানদের প্রতি সংহতি প্রকাশ করে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এখান থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, ফিলিস্তিনের এ গণহত্যা বন্ধের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানাই। প্রয়োজনে আমরা মুসলিম মজলুমদের পক্ষে জালিমের বিপক্ষে জান ও মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ব।’

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, ইসলামি আন্দোলনের জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরী, জমিয়াতুল মোদাররেছীনের জেলা সভাপতি মাওলানা আহাম্মদ উল্লাহ আনছারী, বেফাকুল মাদারেসিল আরাবিয়ার জেলা সভাপতি মাওলানা মো. মহিউদ্দিন, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি মাওলানা মীর মো. বেলায়েত হোসেন।

ইসলামি ঐক্য আন্দোলনের জেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম খান, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের জেলা সভাপতি মাওলানা মো. আমির হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মাকসুদুর রহমান, কাওমি ছাত্র ঐক্য পরিষদের জেলা সভাপতি মাওলানা মো. জিয়াউর রহমান ফারুকী, গনঅধিকার পরিষদের মো. শহিদুজ্জামান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জেলা সভাপতি তাদিক আহমাদ তাজিম।

নিউজটি শেয়ার করুন

প্যালেস্টাইনের পক্ষে গর্জে উঠলো ভোলা, রাস্তায় লাখো মানুষের ঢল

আপডেট সময় ০৪:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে ভোলায় ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি পালন করা হয়েছে। আজ বুধবার (১৬ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলা শহরের কালিনাথ বাজার হাটখোলা মসজিদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট ভোলা।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান খান তালুকদার। এ কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি (বিজেপি)সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন  যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী ঘোষণা ব্রিটিশ পার্লামেন্টের