ঢাকা ১১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

‘মঙ্গল’ বাদ, নতুন নামে বর্ষবরণের শোভাযাত্রা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
  • / 355

ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের বাংলা নববর্ষ ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, “সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।”

আরও পড়ুন  রাষ্ট্রীয় শোক চলাকালে ঢাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি ও শোভাযাত্রা নিষিদ্ধ

এর আগে, গত মঙ্গলবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী জানান, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে।

চারুকলায় ঘুরে দেখা যায়, বাঁশ-বেতের কারুকাজে তৈরি হচ্ছে এক দৈত্যাকৃতির ‘ফ্যাসিবাদী প্রতিকৃতি’, যার উচ্চতা হবে প্রায় ২০ ফুট। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখাবয়বের দুপাশে থাকবে শিংয়ের মতো অবয়ব, যা এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ হিসেবে থাকবে।
এছাড়া শোভাযাত্রায় থাকবে লোকজ মোটিফের কাঠের বাঘ, শান্তির প্রতীক কবুতর, পালকি ও বিশালাকৃতির ইলিশ মাছ।

চব্বিশের জুলাই আন্দোলনে নিহতদের স্মরণে তৈরি হচ্ছে মীর মুগ্ধের আলোচিত ‘পানি লাগবে’-এর ১৫ ফুট উচ্চতার একটি পানির বোতল, যার ভেতরে থাকবে একাধিক খালি বোতল, যা শহীদদের প্রতীক হিসেবে উপস্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

‘মঙ্গল’ বাদ, নতুন নামে বর্ষবরণের শোভাযাত্রা

আপডেট সময় ০৭:১৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

পহেলা বৈশাখের ‘মঙ্গল শোভাযাত্রা’ নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এবারের বাংলা নববর্ষ ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হবে।

শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওই অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। তিনি বলেন, “সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।”

আরও পড়ুন  নববর্ষের শোভাযাত্রা রাজনৈতিক নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদ: সংস্কৃতি উপদেষ্টা