ঢাকা ১১:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নজরুল ও রিজভীর দায়িত্ব বাড়ল: পেলেন নতুন মন্ত্রণালয় সাকিব ফিরলে দলের কম্বিনেশন ভালো হয়: শান্ত চিলি: আন্দেস থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত এক দীর্ঘ দেশ সরকারি কর্মচারীদের সকালে ৪০ মিনিট ডেস্কে থাকা বাধ্যতামূলক ঢাকা-বরিশাল মহাসড়কে প্রাণ গেল ফায়ার সার্ভিস সদস্যের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ ও ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ সেলের অগ্রগতি পর্যালোচনা আনসার-ভিডিপি সদস্যদের দেশপ্রেম ও পেশাদারত্বের প্রশংসা প্রধানমন্ত্রীর ঢাকা থেকে চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে অভিযান চালানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের ঝুঁকি: সীমান্ত বন্ধে দিশেহারা ২০ লাখ মানুষ দুবাইয়ে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ১৩ জনের কেউই শঙ্কামুক্ত নয়, প্রাণ হারিয়েছেন একজন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 221

ছবি সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত ১৩ জন। তাঁদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শ্বাসনালির মারাত্মক ক্ষতিতে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আমিন উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ।

আগুনে আহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), এবং ভাগ্নি মুশফিকা (২০)। এছাড়া চিকিৎসাধীন আছেন মো. ইউনুস মিয়া (৭৪), স্ত্রী রাহেলা খাতুন (৬০), ছেলে বুলবুল (৩৭), মো. আমিন (২৩), মেয়ে মোছা. শিল্পী (৪২), নাতি তালহা (৪) এবং দোকানকর্মী শাকিব হোসেন (২২)।

আরও পড়ুন  হাজারীবাগে আগুনে পুড়ল বহুতল বাণিজ্যিক ভবন

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. হারুন অর রশিদ জানিয়েছেন, মমতাজ ও মুশফিকাকে আইসিইউতে রাখা হয়েছে। বাকি সবাইকে সাধারণ ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হলেও কারোর অবস্থাই স্থিতিশীল নয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার ভোর ৪টা ১০ মিনিটে ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. শাহজাহান জানান, আগুনে ভবনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা থেকে মোট ১৮ জনকে উদ্ধার করা হয়।

প্রাণ হারানো আমিন উদ্দিন যশোরের দক্ষিণ সুরমার আলী আকবরের ছেলে। তিনি ভবনের দ্বিতীয় তলায় একটি আসবাবপত্রের দোকানে থাকতেন এবং রাতেও সেখানেই ঘুমাতেন। প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়লে ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ভবনের নিচতলায় অবস্থিত একটি লেপ-তোশকের দোকান থেকে। মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় পুরো ভবন। ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে ভয়াবহ অগ্নিকাণ্ড: দগ্ধ ১৩ জনের কেউই শঙ্কামুক্ত নয়, প্রাণ হারিয়েছেন একজন

আপডেট সময় ০৫:১০:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত ১৩ জন। তাঁদের সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। শ্বাসনালির মারাত্মক ক্ষতিতে কেউই শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারিয়েছেন আমিন উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ।

আগুনে আহতদের মধ্যে একই পরিবারের ছয়জন রয়েছেন ইকবাল (৪০), তাঁর মা মমতাজ বেগম (৭৫), স্ত্রী ইসরাত জাহান (৩৬), দুই মেয়ে ইসয়াত (৫) ও ইসতিমাম (১১), এবং ভাগ্নি মুশফিকা (২০)। এছাড়া চিকিৎসাধীন আছেন মো. ইউনুস মিয়া (৭৪), স্ত্রী রাহেলা খাতুন (৬০), ছেলে বুলবুল (৩৭), মো. আমিন (২৩), মেয়ে মোছা. শিল্পী (৪২), নাতি তালহা (৪) এবং দোকানকর্মী শাকিব হোসেন (২২)।

আরও পড়ুন  কলকাতার বড়বাজারে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১৪