ঢাকা ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

বাঁধনের ওপর হামলায় আইনি প্রক্রিয়া শুরু: তথ্য উপদেষ্টা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / 24

ছবি সংগৃহীত

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ঘটনাটি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন  তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই দেশে ফেরা: জাহেদ উর রহমান

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, তারা হামলার ভিডিও দেখেছেন। হামলাকারীরাও নিজেদের ধারণ করা ভিডিও প্রকাশ করেছেন বলে জানান তিনি।

ডা. জাহেদ উর রহমান বলেন, যে দেশে ঘটনাটি ঘটেছে, সেখানকার আইনে যে ধরনের ব্যবস্থা নেওয়া সম্ভব, সেই প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। বিষয়টি কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না বলেও তিনি জানান।

বাঁধনের ওপর হামলার প্রসঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভূমিকা নিয়েও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করা উচিত কি না—এ নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি দলটিকে ‘মাফিয়া গ্যাং’ হিসেবে আখ্যা দেন।

আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করে তাদের দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত কি না, বাঁধনের ওপর হামলার ঘটনা সেই প্রশ্ন আবারও সামনে এনেছে বলে মন্তব্য করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ অতীতে যেসব কর্মকাণ্ড করেছে, সেগুলোর জন্য ন্যূনতম দুঃখবোধ থাকলে এবং রাজনীতিতে ফিরে আসার উদ্দেশ্য থাকলে এ ধরনের সহিংসতা করা হতো না।

বাঁধনের ওপর হামলার ঘটনাকে তার জন্য এক ধরনের অর্জন ও সম্মান হিসেবেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আওয়ামী লীগের হেনস্তার শিকার হওয়া এবং একটি ‘মাফিয়া গ্যাংয়ের’ হামলার শিকার হওয়া প্রমাণ করে বাঁধন সঠিক পথে ছিলেন।

দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তুলে জাহেদ উর রহমান বলেন, এর আগেও এমন ঘটনা ঘটেছে এবং তা অব্যাহত রয়েছে। এ ধরনের পরিস্থিতির জন্য সরকার প্রস্তুত আছে বলেও জানান তিনি।

তিনি বলেন, কারও ওপর এ ধরনের হামলা হলে সরকার তা ছেড়ে দেবে না।

নিউজটি শেয়ার করুন

বাঁধনের ওপর হামলায় আইনি প্রক্রিয়া শুরু: তথ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬