ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৩:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • / 105

ছবি: সংগৃহীত

৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন দুপুরে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা হিসেবে শপথ নিলেন সি আর আবরার

রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত্যাহার করেননি। ফলে তফসিল অনুযায়ী বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীর নামে গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হবে। সব প্রক্রিয়া শেষে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন চিফ হুইপ।

শপথ অনুষ্ঠানটি বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হবে। এতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সরকারপ্রধান, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, সংসদ সদস্য, সুপ্রিম কোর্টের বিচারপতি, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, কূটনীতিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

এর আগে গত ২৪ জুলাই ‘শারীরিক ও মানসিক’ গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন।

নিউজটি শেয়ার করুন

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির

আপডেট সময় ০৩:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওই দিন দুপুরে ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশ করা হবে এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতির নামে গেজেট প্রকাশ করা হবে। এরপর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি এ তথ্য জানান।

আরও পড়ুন  ফেব্রুয়ারিতেই নির্বাচন, পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা