ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

৫ আগস্ট জুলাই জাদুঘর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • / 71

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  বাংলাদেশ ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

উদ্বোধনের দিন জাদুঘরটি যুদ্ধাহত পরিবারগুলোর জন্য উন্মুক্ত রাখা হবে। এরপর বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে অনলাইনে আবেদন সাপেক্ষে সাধারণ দর্শনার্থীরা জাদুঘরটি পরিদর্শনের সুযোগ পাবেন।

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলন, গণঅভ্যুত্থান, শহীদদের আত্মত্যাগ এবং দীর্ঘদিনের স্বৈরশাসনের বিভিন্ন ঘটনার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে।

জাদুঘরে ২০২৪ সালের আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র, দুর্লভ নথি, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, আন্দোলনের ব্যানার, প্ল্যাকার্ড এবং গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট নানা স্মারক সংরক্ষণ করা হয়েছে।

এ ছাড়া গত ১৭ বছরের শাসনামলের বিভিন্ন ঘটনাপ্রবাহ-সংশ্লিষ্ট তথ্য-উপাত্তও জাদুঘরে সংরক্ষিত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

৫ আগস্ট জুলাই জাদুঘর উদ্ভোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বুধবার (৫ আগস্ট) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। সকাল ৯টায় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

আরও পড়ুন  নিউইয়র্কে প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক