ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৬:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • / 107

ছবি: সংগৃহীত

রোববার (২৬ জুলাই) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি সম্মান জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।

আরও পড়ুন  ঠাকুরগাঁও সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি

পরিদর্শন বইয়ে তিনি লেখেন, জাতীয় স্মৃতিসৌধে এসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। শহীদদের সর্বোচ্চ ত্যাগ ও দেশপ্রেমের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ অর্জিত হয়েছে উল্লেখ করে তিনি স্মৃতিসৌধকে জাতির গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে তিনি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি আরও প্রত্যাশা ব্যক্ত করেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রেখে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। পাশাপাশি তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এর আগে বেলা ১১টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে পৌঁছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় ০৬:৪০:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

রোববার (২৬ জুলাই) সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বেলা ১১টা ৪০ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শহীদদের প্রতি সম্মান জানান এবং কিছুক্ষণ নীরবতা পালন করেন।

শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করে বেলা ১১টা ৪৭ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন।

আরও পড়ুন  দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান রাষ্ট্রপতি