ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
শিরোনাম :
ইশরাকের পদত্যাগের খবর ভিত্তিহীন, দাবি প্রতিমন্ত্রীর দপ্তরের বক্স অফিসে ‘জেলার ২’-এর ঝড় আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ফিলিস্তিনিদের জলপাই চুরির পক্ষে ইসরাইলি রাব্বির ফতোয়া ক্যারিবিয়ান ক্রিকেটের সুদিন ফেরাতে আর্থিক সহায়তার জোরালো দাবি স্যামির আইয়ুব বাচ্চুর প্রয়াণ দিবসে তাঁকে উৎসর্গ করে কন্সট্যান্টের ‘শেষ বিকেল’ সাজেক ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে দুর্ঘটনা, আহত ৭ ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী আখলাকিকে নিয়োগ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব

বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ১০:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • / 148

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অনুষদ ও আবাসিক হলভিত্তিক ওরিয়েন্টেশন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন  বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।

তবে অনুষদভিত্তিক ও আবাসিক হলসমূহের ওরিয়েন্টেশন পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বর্ষের ক্লাস ও পরীক্ষাও নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।

নিউজটি শেয়ার করুন

বাকৃবির কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান স্থগিত

আপডেট সময় ১০:৫০:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। তবে অনুষদ ও আবাসিক হলভিত্তিক ওরিয়েন্টেশন, পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৬ জুলাই) সকাল ৯টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠান। অনিবার্য কারণবশত সেটি স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন  খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএল ও ঘরোয়া ফুটবল স্থগিত