ঢাকা ০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে নীরবতা

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৮:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • / 122

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ব ফুটবল। বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড ও পানামার মধ্যকার ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত পরিবেশনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন  ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪

নীরবতা পালনের সময় মাঠে উপস্থিত দুই দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তাসহ গ্যালারিতে থাকা হাজারো দর্শক ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি ও শ্রদ্ধা জানান।

ম্যাচ শুরু হওয়ার পর স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। গ্যালারি থেকে সমর্থকেরা স্লোগান, গান ও করতালির মাধ্যমে নিজেদের প্রিয় দলকে উৎসাহ দিতে থাকেন। মাঠে উপস্থিত দর্শকদের বড় একটি অংশ ইংল্যান্ডের সমর্থক হওয়ায় তাঁদের সমর্থনেই পুরো স্টেডিয়াম সরব হয়ে ওঠে।

নিউজটি শেয়ার করুন

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতদের স্মরণে ইংল্যান্ড-পানামা ম্যাচে নীরবতা

আপডেট সময় ০৮:৩০:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছে বিশ্ব ফুটবল। বিশ্বকাপের গ্রুপ ‘এল’-এ ইংল্যান্ড ও পানামার মধ্যকার ম্যাচ শুরুর আগে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শনিবার (২৭ জুন) বাংলাদেশ সময় রাত ৩টায় যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। খেলা শুরুর আগে দুই দলের জাতীয় সংগীত পরিবেশনের পর এক মিনিট নীরবতা পালন করা হয়।

আরও পড়ুন  বিশ্বের ষষ্ঠ শক্তিশালী ভূমিকম্প: রাশিয়ার সুনামি বিপদ