ঢাকা ০৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

চীনের রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / 127

ছবি: সংগৃহীত

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার (২৩ জুন) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মধ্যে সৌজন্য বিনিময় ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুন  তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে চীনের ক্ষমতাসীন দল 'কমিউনিস্ট পার্টি অব চায়না': মির্জা ফখরুল

নৈশভোজে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকটেনভসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ এবং উন্মুক্ত আলোচনার সুযোগ হয়েছে। তিনি বলেন, মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার (২২ জুন) রাতে দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

সফরসূচি অনুযায়ী, বুধবার (২৪ জুন) সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এরপর দুপুরে বুলেট ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হবেন তিনি। সফরের পরবর্তী পর্যায়ে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

চীনের রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় ০৯:৪৪:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নিতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে মঙ্গলবার (২৩ জুন) রাতে এ নৈশভোজের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এই আয়োজনকে কেন্দ্র করে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মধ্যে সৌজন্য বিনিময় ও মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।

আরও পড়ুন  ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী