ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
শিরোনাম :
রামপুরা একরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককে অপসারণের দাবিতে ক্লাস বর্জন চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী স্ক্যাম মেসেজ খোলার আগেই সতর্ক করবে হোয়াটসঅ্যাপ নিবন্ধনহীন কিন্ডারগার্টেন বন্ধের উদ্যোগ: শিক্ষা প্রতিমন্ত্রী পশ্চিমবঙ্গে হোটেলে অ/গ্নি/কা/ণ্ড, বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু চার দেশে বাংলাদেশিদের সতর্ক করল দূতাবাস অক্টোবরে পাঁচ বিভাগীয় ও জেলা শহরে শিশু হাসপাতাল চালুর ঘোষণা ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন বৃহস্পতিবার, ২১ আগস্ট শপথ নতুন রাষ্ট্রপতির একনেকে ১০ প্রকল্প অনুমোদন পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ড: লোমহর্ষক বর্ণনা দিলেন বাংলাদেশিরা

আদ্-দ্বীন হাসপাতালের অনুমোদন বাতিল

খবরের কথা ডেস্ক
  • আপডেট সময় ০৫:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / 121

ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওঠা অনিয়ম ও চিকিৎসা-অবহেলার অভিযোগের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  দেশে আরও ৩ নতুন উপজেলা ও ১ থানার অনুমোদন

বৃহস্পতিবার, ১১ জুন বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা পর্যালোচনা করে তা সন্তোষজনক মনে হয়নি। এ কারণে হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, হাসপাতালের পক্ষ থেকে পাঠানো ব্যাখ্যায় প্রয়োজনীয় তথ্যের বাইরে নানা বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়নি।

গত ২৭ মে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিলে এর প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।

এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা চেয়ে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে জারি করা ওই নোটিশে ৭ জুন বিকেল ৫টার মধ্যে জবাব দিতে ৭২ ঘণ্টা সময় নির্ধারণ করা হয়েছিল।

তদন্ত কার্যক্রম ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যাখ্যা পর্যালোচনার পরই লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আদ্-দ্বীন হাসপাতালের অনুমোদন বাতিল

আপডেট সময় ০৫:০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় ওঠা অনিয়ম ও চিকিৎসা-অবহেলার অভিযোগের পর প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে সরকার। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন  হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে লাইসেন্স বাতিল: ধর্ম উপদেষ্টা